
নতুন করে আরও ২৩ ই-কমার্স প্রতিষ্ঠান ও ব্যক্তির ব্যাংক হিসাব চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এর মধ্যে রয়েছে দারাজ ডটকম ডটবিডি ও এর বিনিয়োগকারী প্রতিষ্ঠান আলিবাবা, প্রিয়শপ ডটকম, গেজেট মার্ট ডটকম, ব্রাইট হ্যাশ, ওয়াল মার্ট, আকাশনীল, বাড়িদোকান ডটকম, টিকটিকি, ইনফিনিটি মার্কেটিং লিমিটেড, এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড ও অ্যামস বিডির মতো প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় লেনদেন তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে এই ১১টি ই-কমার্স প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনের তথ্য পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে নির্দেশ দেয়া হয়।
দেশের সবগুলো ব্যাংকে গতকাল মঙ্গলবার এই প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউর চিঠিটি পাঠানো হয় বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানগুলোর লেনদেনের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকাও দিয়েছে বিএফআইইউ। এসব ব্যক্তির ব্যাংক হিসাবের লেনদেনের তথ্যও বিএফআইইউতে পাঠাতে বলা হয়।
অ্যামস বিডির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আশেকুল ইসলাম তানজীল, চেয়ারম্যান কায়সার হাবিব, পরিচালক মো. আবদুর রউফ বারেক, আহনাফ তাসমিদ নাহিয়ান ও মো. কামরুজ্জামানের ব্যাংক হিসাবের তথ্য দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া, ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এনেক্স ওয়ার্ল্ড ওয়াইডের চেয়ারম্যান মোহাম্মদ আলী রিমন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুলফিকার আলী, পরিচালক মো. মোফাজ্জেল হোসেন ও মো. ফিরোজ আলম, ওয়ালমার্টের এমডি শেখ ফরিদ আহম্মদ, ব্রাইট হ্যাশের স্বত্বাধিকারী মো. সালেকিন, প্রিয়শপের আশিকুল আলম খানসহ অন্যান্য ব্যক্তি, আকাশনীলের এমডি মসিউর রহমান ও পরিচালক ইফতেখার উজ জামান রনি এবং গেজেট মার্ট ডটকমের হারুন অর রশিদের ব্যাংক হিসাবের যাবতীয় লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে।
তবে দারাজের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য না চেয়ে কেবল আলিবাবা ডটকমের লেনদেনের তথ্য চেয়েছে বিএফআইইউ।
বাড়িদোকান ডটকম ও টিকটিকির সঙ্গে জড়িত কোন ব্যক্তির নামে চিঠি পাঠানো হয়েছে তা উল্লেখ করেনি বিএফআইইউ। কেবল দুটি ঠিকানা সরবরাহ করা হয়েছে। বাড়িদোকানের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে- দয়ালের মোড়, নওগাঁ আর টিকটিকির ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে- শপ নম্বর ২৫, রহমানিয়া সুপার মার্কেট, উত্তরা।
তলবের তালিকায় আরও যেসব প্রতিষ্ঠান-ব্যক্তি
বাংলাদেশ ডিল এবং এ কোম্পানির ফারজানা কবির ইশিতা ও ফিদা মাহমুদ আশফাক। স্বাধীন ও এর পরিচালক শাদমান ওয়াই, শামীরা ও ডেডরিক ভ্যান ওম্মেরেন এবং শেরেস্ত ডটকম ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা খান ইমরান রাসেল, পরিচালক মো. শামীম রেজা, ইরফান হোসাইন, জুনায়েদ হোসাইন, রাহাত হোসাইন চৌধুরী ও শেখ আহমেদ।
আস্থার প্রতীক ও এর মালিক রুশো তালুকদার, টিকটিকি, শপ আপ ই-লোন, বাড়ি দোকান ডটকম, ই-শপ ইন্ডিয়া, বিডি লাইক, সান টিউন, চলন্তিকা, সুপম প্রোডাক্ট এবং নিউ নাভানা।
উচ্চ ছাড়ে পণ্য বিক্রির কথা বলে গ্রাহকের কাছ থেকে অর্ডার নিয়েও দীর্ঘদিন ধরে পণ্য সরবরাহ না করায় সমালোচনার মুখে পড়েছে পুরো ই-কমার্স খাত। অনেকে গ্রাহক বা মার্চেন্টের অর্থ নিয়ে পালিয়েছে।
এর মধ্যে ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালি, আলেশা মার্ট, কিউকম, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুমবুম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত