
গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৭ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ১২০০ এর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৫ লাখ ১৪ হাজার ৮৫২ জনে পৌঁছেছে। একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪৭৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৯০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৭২ লাখ ২ হাজার ১৩৯ জনে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ভারতে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৮১ জন এবং মারা গেছেন ৫২৭ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৩৮৭ জন।
অন্যদিকে বিশ্বে দৈনিক প্রাণহানির শীর্ষে উঠে এসেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৯৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৮২ হাজার ৮২৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮১ হাজার ৬৩৭ জনের।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৭ লাখ ৪২ হাজার ৪৮৮ জন, যুক্তরাজ্যে ৬৭ লাখ ৩১ হাজার ৪২৩ জন, ইতালিতে ৪৫ লাখ ৩০ হাজার ২৪৬ জন, তুরস্কে ৬৩ লাখ ৪৬ হাজার ৮৮১ জন, স্পেনে ৪৮ লাখ ৩১ হাজার ৮০৯ জন এবং জার্মানিতে ৩৯ লাখ ৪০ হাজার ২১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৪ হাজার ২১০ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩২ হাজার ৪৩৭ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৯৩ জন, তুরস্কে ৫৬ হাজার ২১৩ জন, স্পেনে ৮৪ হাজার এবং জার্মানিতে ৯২ হাজার ৬৪৩ জন মারা গেছেন।
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত