প্রকাশিত: নভেম্বর ২২, ২০২০ ৭:২৩ পিএম

নানা আয়োজনে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, সিরাজুল হক ও সামছুল হক, কোম্পানি সচিব জনাব আব্দুল হান্নান খান এবং অন্যান্য নির্বাহীরা। ভার্চুয়াল প্লাটফর্মে এ সময় ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও শাখার ব্যবস্থাপকরা যুক্ত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...