
জীবন-জীবিকা বাঁচাতে আগামী ৬ আগস্ট থেকে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার (১ আগস্ট) দুপুরে ঢাকা নিউমার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান ও দোকান লকডাউনের আওতায় না রাখার দাবি জানায় তারা।
সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। দোকান বন্ধ। তাদের আয়ও বন্ধ। তাদের জীবন এখন থমকে গেছে। তাই সরকারের প্রতি আমরা এসব খুলে দেওয়ার অনুরোধ জানাই।’
তিনি বলেন, ‘২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৭০ দিন দোকানপাট বন্ধ ছিল। আর সব মিলিয়ে গত দেড় বছরে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় ২৭ লাখ কোটি টাকা।’
সংগঠনটি বলছে, তাদের হিসাবে দেশে পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৫৬ লাখ। আর এসব প্রতিষ্ঠানে দুই কোটিরও বেশি কর্মী কাজ করেন।
সংবাদ সম্মেলনে ৫ আগস্টের পর দোকান খোলাসহ চার দফা দাবি পেশ করে দোকান মালিক সমিতি।
এরমধ্যে আছে, দেশজুড়ে টিকা প্রদানের ব্যবস্থা করা, মাস্ক পরিধান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেওয়া।
করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে দুই সপ্তাহের জন্য ঢাকাসহ সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। মাঝে ঈদুল আযহার সময় সাত দিন বাদ দিয়ে আবার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে, ১ আগস্ট থেকে কারখানা খুলে দেওয়া হয়েছে।
- ১রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ২দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা
- ৩গুরুতর অসুস্থ বাইডেন
- ৪জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক
- ৫মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
- ৬বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ৭বগুড়ায় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- ৮খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- ৯ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ১০রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৭চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৮সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৯ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ১০জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা





পাঠকের মতামত