
রাশিয়া চলতি বছরের নভেম্বরে স্বর্ণ মজুদে নতুন রেকর্ড গড়েছে। মাসটিতে রিজার্ভে থাকা স্বর্ণের মূল্য ১৫ হাজার ১৯০ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে সম্প্রতি জানিয়েছে ব্যাংক অব রাশিয়া। খবর আরটি।
অক্টোবরের চেয়ে নভেম্বরে রাশিয়ায় ২ দশমিক ২ শতাংশ বা ৩১৯ কোটি ৮০ লাখ ডলারের স্বর্ণ মজুদ বেড়েছে। তবে অর্থমূল্যে মজুদ বাড়লেও পরিমাণগত দিক থেকে স্বর্ণের মজুদ বাড়েনি ব্যাংক অব রাশিয়ার। তথ্য বলছে, রাশিয়ার মজুদকৃত স্বর্ণের পরিমাণ টানা দুই মাস ধরে কমছে। নভেম্বরেও ১৬ টন কমে মজুদ দাঁড়িয়েছে ২ হাজার ৩১৫ টনে।
ডিসেম্বরে এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে রাশিয়ার ৫৯ হাজার ২৩৫ কোটি ২০ লাখ ডলার মূল্যের স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা রিজার্ভে রয়েছে। এর মধ্যে বৈদেশিক মুদ্রাই ৪১ হাজার ২২৬ কোটি ১০ লাখ ডলারের।
ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করায় ২০২২ সালের মার্চে রাশিয়ার অর্ধেক বৈদেশিক রিজার্ভ আটকে দিয়েছে পশ্চিমা কেন্দ্রীয় ব্যাংকগুলো। তবে স্বর্ণ ও চীনের ইউয়ানসহ কিছু বিদেশী মুদ্রা রাশিয়ার অভ্যন্তরেই ছিল
বর্তমানে পশ্চিমা দেশগুলো নতুন আইনি প্রক্রিয়া প্রণয়নে কাজ করছে। এর মাধ্যমে ইউক্রেনকে সহায়তার জন্য রাশিয়ার বাজেয়াপ্ত অর্থ ব্যবহার করা হবে। চলতি বছরের শুরুতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটি স্বর্ণের মজুদের দিকে গুরুত্ব দিয়েছে।
বিনিয়োগ সংস্থা ইনভেসকো পরিচালিত জরিপে ৬০ শতাংশ অংশগ্রহণকারী জানায়, রাশিয়ার প্রায় অর্ধেকের বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাজেয়াপ্ত করার পর স্বর্ণ আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।
এনজে
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত