প্রকাশিত: জুন ৮, ২০২৪ ৯:৫২ পিএম

চলতি বছরের মে’তে পাকিস্তানের প্রবাসী আয়ে রেকর্ড হয়েছে। এই মাসে দেশটিতে ৩ দশমিক ২৪৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। এক বছর আগের তুলনায় যা ৫৪ দশমিক দুই শতাংশ বেশি। ২০২৩ সালের মে মাসে পাকিস্তানি প্রবাসীরা ২ দশমিক ১০৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়ে ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৭ জুন) পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে এমন বৃদ্ধি দেখা যায়। মূলত ঈদুল আজহা ও রুপির স্থিতিশীলতার কারণে প্রবাসী আয় বেড়েছে।

২০২৪ সালের এপ্রিলে দেশটির রেমিট্যান্স ছিল ২ দশমিক ৮১৩ বিলিয়ন ডলার। সেই হিসাবে, মাসিকভিত্তিতে আয় বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ। দেশটিতে চলতি অর্থবছরের ১১ মাসে মোট ২৭ দশমিক ০৯৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ের চেয়ে যা ৭ দশমিক ৭ শতাংশ বেশি।

টপলাইন সিকিউরিটিজের সিইও মোহাম্মদ সোহেল ঈদ ও মুদ্রার স্থিতিশীলতাকে এই বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রোগ্রাম ও মুদ্রার স্থিতিশীলতার কারণে সামনের মাসগুলোতে রেমিট্যান্সের প্রবৃদ্ধি শক্তিশালী থাকতে পারে।

পাকিস্তানে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। মে মাসে সেখান থেকে ৮১৯ দশমিক ৩ মিলিয়ন ডলারের রেমিট্যান্স পায় দেশটি। মাসিকভিত্তিতে যা ১৫ শতাংশ ও বার্ষিকভিত্তিতে ৫৬ দশমিক ৪ শতাংশ বেশি।

শেয়ার

পাঠকের মতামত

৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনটি প্রতিবেশী গুয়াতেমালা ও ...

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ...

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ...