প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১ ১০:৫০ এএম

এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানিকে অধিগ্রহণ বিষয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২ মে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির ইজিএম ওই দিন সকাল ১০টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ মার্চ নির্ধারণ করা হয়েছে।

এর আগে হাইডেলবার্গ সিমেন্ট, এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানি যৌথভাবে মার্জারের বিষয়ে উচ্চ আদালতে আবেদন করে। গত ৭ ফেব্রুয়ারি উচ্চ আদালত কোম্পানিগুলোর আবেদনের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে। আর বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানোর নির্দেশ দিয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...