পূবালী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। কোম্পানিগুলো হলো : এসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) এবং প্যাসিফিক ডেনিমস।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি তিনটির বোনাস শেয়ার সোমবার (১১ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসোসিয়েটেড অক্সিজেন ৮ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ৫ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।

পাঠকের মতামত