প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ ২:১৯ পিএম , আপডেট: নভেম্বর ১৬, ২০২১ ৩:৫৮ পিএম

প্রাণ-আরএফএল গ্রুপের যাত্র আরএফএল (রংপুর ফাউন্ড্রি লিমিটেড) টিউবওয়েলের মাধ্যমে। সম্প্রতি ৪০ অতিক্রম করেছে বছর আরএফএল টিউবওয়েল। ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন অঞ্চলের ৪০টি গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করবে গ্রুপটি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর বাড্ডার একটি রেস্টুরেন্টে আরএফএল টিউবওয়েলের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

তিনি বলেন, ‘বিগত শতকের আশির দশকে সুপেয় পানির অভাবে বিভিন্ন পানিবাহিত রোগে মানবসমাজ যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই নিরাপদ ও সুপেয় পানির অভাব পূরণে যাত্রা শুরু করেছিল আরএফএল টিউবওয়েল। সেই থেকে আজ পর্যন্ত দেশের সিংহভাগ মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ করে আসছে আরএফএল টিউবওয়েল। প্রায় তিন কোটি পরিবারের সুপেয় পানির নিশ্চয়তায় থাকতে পেরে আমরা গর্বিত।’

তিনি আরও বলেন, ‘ভোক্তারা সঙ্গে ছিল বলেই আমরা এতদূর আসতে পেরেছি। তাই দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এ দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা নানা ধরনের সিএসআর কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের দুর্গম ও চর এলাকায় টিউবওয়েলের মাধ্যমে ৪০টি গ্রামের বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।’

আরএফএল টিউবওয়েলের বিজনেস ইনচার্জ আব্দুল কুদ্দুস মিয়া বলেন, ‘টিউবওয়েল নামটা উচ্চারণ করলে সবার মাথায় আরএফএল টিউবওয়েল নামটাই চলে আসে। বাজারে পণ্যের ব্যাপক উপস্থিতি, সাশ্রয়ী দাম ও গুণগত মানে সেরা হওয়ায় আরএফএল টিউবওয়েল দেশের এক নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছে। ৪০ বছর সারা বাংলাজুড়ে মানুষের মনে সুপেয় পানির আস্থা হয়ে আছে আরএফএল টিউবওয়েল।’

তিনি বলেন, ‘দেশে খুব কম প্রোডাক্ট আছে, যা শুরু থেকে ৪০ বছর পর্যন্ত নাম্বার ওয়ানে থাকে। গ্রাহকদের আস্থার কারণে আমরা যে পণ্যটি বাজারে নিয়ে এসেছি সেটা সবাই গ্রহণ করেছে। আমরা পণ্য দেশে তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছি। পৃথিবীর যেখানে মানুষ আছে, সেখানে আমরা আমাদের পণ্য পৌঁছে দেবো।’

তিনি আরও বলেন, ‘এই ৪০ বছরে অনেক টিউবওয়েল কোম্পানি বাজারে এসেছে কিন্তু তারা টিকে থাকতে পারেনি। আমরা ঠিকই পেরেছি, এটা সম্ভব হয়েছে শুধু আমাদের ব্যবসা ও সেবামূলক মনোভাবের কারণে।’

এতে আরএফএল-এর হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার বিজয় ইসলাম আরিফ, অপারেশন ইনচার্জ মো. তাইবুর রহমান, হেড অব সেলস মো. এনামুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরএফএল-এর সেরা ১০ জন টিউবওয়েল পরিবেশককে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

শেয়ার

পাঠকের মতামত

বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের সর্বজনীন ‘বাংলা কিউআর’ পেমেন্ট উদ্যোগকে বেগবান করতে এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম সুদৃঢ় করতে ...

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা

পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান (২০০১–২০০২) ও সাবেক পরিচালক (১৯৮৪–২০২৫) বিশিষ্ট শিক্ষানুরাগী ও ...

গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক

২০২৬ সালের প্রথমার্ধের ‘কাস্টমার এক্সপেরিয়েন্স মিস্ট্রি সার্ভে’প্রোগ্রামের আওতায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সেরা ব্রাঞ্চ এবং কর্মীদের স্বীকৃতি ...

কিউআরের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক

গ্রাহকদের ব্যাংক স্টেটমেন্টের সত্যতা ও নির্ভুলতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধার্থে ‘কুইক রেসপন্স (কিউআর) স্টেটমেন্ট এনাবলমেন্ট’ সেবা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার

বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা, পেশাগত প্রস্তুতি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে ‘টুডেস ...