
অর্থনৈতিক সাংবাদিকতার পুরোধা ব্যক্তিত্ব প্রয়াত জাহিদুজ্জামান ফারুকের সংগ্রহে থাকা দেশের ৫২ বছরের বাজেট ডকুমেন্টস ও অর্থনীতিবিষয়ক বই তার পরিবারের পক্ষ থেকে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) লাইব্রেরিতে দেওয়া হয়েছে।
রোববার রাজধানীর পুরানা পল্টন ইআরএফ লাইব্রেরিতে সংগঠনটির সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের কাছে এসব ডকুমেন্টস ও বই হস্তান্তর করেন জাহিদুজ্জামান প্রয়াতের ছেলে মহিউজ্জামান ফারুক ও পুত্রবধূ ফারহানা খান। এ সময় ইআরএফ-এর সাবেক কয়েকজন সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইআরএফ সদস্য জাহিদুজ্জামান ফারুক চার দশকের বেশি সময় ধরে অর্থনৈতিক সাংবাদিকতা করেছেন। তার শখ ছিল-বাজেট ডকুমেন্টস ও অর্থনীতি বিষয়ক বিভিন্ন ধরনের বই ও তথ্য-উপাত্ত সংগ্রহে রাখা। ১৯৬৮ সাল থেকে তিনি বাজেট ডকুমেন্টস সংগ্রহ করা শুরু করেন। তার এসব দুর্লভ সংগ্রহ-ই আজ ইআরএফ লাইব্রেরিতে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে জাহিদুজ্জামান ফারুকের ছেলে মহিউজ্জামান ফারুক বলেন, আমার বাবার পেশা ও নেশা ছিল সাংবাদিকতা এবং অর্থনীতির খুঁটিনাটি বিষয় নিয়ে গবেষণা ও লেখালেখি। পাশাপাশি দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাজেট ডকুমেন্টসহ অর্থনীতির নানা তথ্য-উপাত্ত ও বই সংগ্রহে রাখতেন। সেসব ডকুমেন্টস ইআরএফ লাইব্রেরিতে দেওয়ার উদ্দেশ্য হলো-এর যেন যথার্থ ব্যবহার হয়।
অনুষ্ঠানে ইআরএফ সভাপতি শারমীন রিনভী বলেন, জাহিদুজ্জামান ফারুক বাংলাদেশে অর্থনৈতিক সাংবাদিকতার বিকাশে সারাজীবন কাজ করে গেছেন। এজন্য তিনি অর্থনীতির নানা ধরনের ডকুমেন্টস সংগ্রহ করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম জানান, প্রয়াত সাংবাদিক জাহিদুজ্জামানের নামে ইআরএফ লাইব্রেরিতে আলাদা একটি কর্নার করা হবে। সেখানে তার সংগ্রহে থাকা সব ডকুমেন্টস ও বই রাখা হবে। সাংবাদিকদের পাশাপাশি অর্থনীতিবিদ ও গবেষকসহ অন্যরা এসব ডকুমন্টেস ব্যবহার করতে পারবেন।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১০আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো





পাঠকের মতামত