প্রকাশিত: জানুয়ারী ২৭, ২০২২ ২:২৫ পিএম

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২০২২-২৩ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করার লক্ষ্য নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মাসব্যাপী প্রাক বাজেট আলোচনার সূচি চূড়ান্ত করেছে এনবিআর।

বুধবার (২৬ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানায়। প্রধান বাজেট সমন্বয়কারী ও এনবিআরের কাস্টমস বিভাগের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তালিকা চূড়ান্ত করা হয়েছে।।

এনবিআর জানিয়েছে, শুল্ক, ভ্যাট ও কর সংক্রান্ত খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও সংগঠনগুলো সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নেবে। এবার প্রাক বাজেট আলোচনা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেটে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে।

আগামী ৬ ফেব্রুয়ারি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক বাজেট আলোচনা শুরু হবে। আগামী ২০ মার্চ এনবিআর ও এফবিসিসিআইয়ের পরামর্শক কমিটির সভার মাধ্যমে আলোচনা শেষ হবে। শেষ দিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আলোচনায় উপস্থিত থাকবেন।

জানা গেছে, গত ২০ জানুয়ারি কাস্টমস বিভাগের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলামকে প্রধান বাজেট সমন্বয়কারী করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর দেশের সব চেম্বার্স ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি কপি budgetnbr@gmail.com-এ মেইল করে প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর যারা কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি ওই ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...