
যুক্তরাষ্ট্রের বাজারে গত ৮ মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে ডলারের দাম কমায় এবং কম সুদের হারের ফলে বৈশ্বিক ক্রেতাদের জন্য স্বর্ণের দাম কম পড়ছে।
রবিববার মার্কিন বাজারে ‘স্পট স্বর্ণের’ দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১৮৭৮.৫৫ মার্কিন ডলার। গত বছর ৯ মের পর থেকে এটি সর্বোচ্চ।
ইউএস গোল্ড ফিউচারের দাম ০.৭ শতাংশ বেড়ে ১৮৮৩.২০ ডলারে পৌঁছেছে। একই সময়ে ডলারের সূচক নেমেছে ০.৩ শতাংশ।
ওসিবিসি এফএক্সের স্ট্রাটিজিস্ট ক্রিস্টোফার ওয়াং বলেন, ডলারের সূচক কমার ফলে স্বর্ণের দাম বাড়িয়েছে। গত বছরের ফেডারেল ব্যাংকের কড়াকড়ির প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। মুদ্রাস্ফীতির মধ্যে স্বর্ণ কেনার প্রবণতা কমিয়ে দেয়া ঊচ্চ সুদের হার। এর ফলে স্বর্ণের মত ধাতুগুলোর সুযোগ ব্যয় বেড়ে যায়।
একই সময়ে রূপার দামও বেড়েছে। স্পট রূপার দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪.০৩ ডলারে। প্লাটিনাম ০.৫ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম বেড়েছে ০.৭ শতাংশ।
সূত্র: রয়টার্স
- ১গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
- ২পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান
- ৩রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ৬হামের উপসর্গ নিয়ে ৪ আরও শিশুর মৃত্যু
- ৭কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২
- ৮নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আবেদন যবিপ্রবি শিক্ষক ড. শিমুলের
- ৯কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত
- ১০চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৭ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৮রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৯ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ১০বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত





পাঠকের মতামত