প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১ ৩:০৩ পিএম

সংসদে পাস হওয়া ৯টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চলতি একাদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত পঞ্চদশ (২০২১ খ্রিস্টাব্দের ৫ম) অধিবেশনে পাস হওয়া এসব বিলে মঙ্গলবার (৭ ডিসেম্বর) তিনি সম্মতি দেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনও বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়।

রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিলগুলো হলো- বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; বিশেষ নিরাপত্তা বাহিনী বিল, ২০২১; বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন বিল ২০২১ ; বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১; ব্যাংকার বহি সাক্ষ্য বিল, ২০২১; মহাসড়ক বিল, ২০২১; টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড ম্যারিটাইম জোনস বিল ২০২১; বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল, ২০২১।

শেয়ার

পাঠকের মতামত

সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব

কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের সারপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার ...

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যোগাযোগব্যবস্থা যত উন্নত ও সমন্বিত হবে, মানুষের ...

স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। ...