
বয়স তার কাছে নিছকই একটি সংখ্যা। না হলে ৩৬ পেরিয়ে গেলেও এতটা দাপট থাকে কী করে। যে বয়সে ক্যারিয়ার শেষের কথা ভাবেন পেশাদার ফুটবলাররা, তখন কি না একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই মৌসুমে এমন এক রেকর্ড গড়লেন যার নজির আর নেই!
সেরি আ-তে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করলেন রোনালদো। একইসঙ্গে গড়া হয়ে গেল নতুন এক বিশ্বরেকর্ড। ইংল্যান্ড, স্পেন এবার ইতালি-ইউরোপীয় ফুটবলে তিন সেরা লিগেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার ইতিহাস গড়লেন সিআরসেভেন। এই কৃতিত্ব ইতিহাসে আর কারোরই নেই।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে নাম লিখিয়ে প্রথম মৌসুমে করেন ২১ গোল। গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেন এই তারকা ফুটবলার। এরপর দ্বিতীয় মৌসুমে করেন ৩১ গোল। এবারও প্রথম স্থানে থাকা হয়নি। কিন্তু তৃতীয় মৌসুমে এবার ঠিকই বাজিমাত। ২৯ গোল! রোনালদোর ধারেকাছে কেউ নেই!
সেরি আ-তে জুভেন্তাসের হয়ে ৯৭ ম্যাচে রোনালদো করেছেন ৮১ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০১! মানে এবার গোলের সেঞ্চুরিটাও হয়ে গেল।
২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩১ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। এরপর রিয়ালে তিন বার সর্বোচ্চ স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রোনালদো। এবার সেরি আ-তেও বাজিমাত!
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ২কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৩২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৪সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ৫উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি
- ৬ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি
- ৭জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯চট্টগ্রামে ৪ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৩শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৪৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৫মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৬মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৭জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৮সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের





পাঠকের মতামত