প্রকাশিত: জুলাই ৩, ২০২১ ৫:১৫ পিএম

মহামারি করোনাভাইরাসের প্রকোপ রোধে ১ জুলাই থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউনের সু‌যো‌গে কেউ যেন নিত্যপ‌ণ্যের বাজার অস্থির না কর‌তে পা‌রেন, সেজন্য মা‌ঠে নে‌মে‌ছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

এ লক্ষ্যে শ‌নিবার (৩ জুলাই) রাজধানীর ‌বিভিন্ন এলাকায় অভিযান চালায় অধিদফতরের ছয়টি দল। পণ্যের মূল্য তা‌লিকা না থাকা, বে‌শি দা‌মে পণ্য বি‌ক্রি ও মেয়া‌দোত্তীর্ণ ওষুধ বি‌ক্রির অপরা‌ধে এ সময় বেশ কয়েকটি প্র‌তিষ্ঠান‌কে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

জানতে চাইলে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ বিষয়ে বলেন, ক‌ঠোর বি‌ধি‌নি‌ষেধ‌কে (লকডাউন) কেন্দ্র করে কেউ যেন নিত্যপণ্যের বাজার অস্থির করতে না পারেন, এ জন্য শ‌নিবার ছু‌টির দি‌নে বাজারে বিশেষ অভিযান শুরু হ‌য়ে‌ছে। অধিদফতরের ছয়টি ও বাণিজ্য মন্ত্রণালয়ের দুটিসহ মোট আটটি টিম বাজার মনিটরিং করেছে। বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অধিদফত‌রের পক্ষ থে‌কে জানা‌নো হয়, উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও সহকারী প‌রিচালক ফাহমিনা আক্তার ও তাহমিনা বেগমের নেতৃ‌ত্বে রাজধানীর কলাবাগান, নিউমার্কেট বনলতা কাঁচাবাজার,d নিউমার্কেট ডি-ব্লক সুপার মার্কেট, পলাশী বাজার, লালবাগ কেল্লার মোড় বাজার, রায়েরবাজার শ্যামবাজার, বাবুবাজার চালের আড়ৎ, বাদামতলী ফলের আড়ৎ ও রায়সাহেব বাজারে অভিযান চালানো হয়েছে। প‌ণ্যের মূল্য তা‌লিকা না থাকা, বে‌শি দা‌মে পণ্য বি‌ক্রি ও মেয়া‌দোত্তীর্ণ ওষুধ বি‌ক্রির অপরা‌ধে এ সময় বেশ কয়েকটি প্র‌তিষ্ঠান‌কে সাত হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

অধিদফত‌রের উপপরিচালক আফরোজা রহমান, মো. মাসুম আরেফিন এবং সহকারী প‌রিচালক প্রনব কুমার প্রামানিকের নে‌তৃ‌ত্বে রাজধানীর গুলশান, বসুন্ধরা, ভাটারা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা ও মেরাদিয়া এলাকায় বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় ভোক্তা স্বার্থবি‌রোধী অপরা‌ধে চারটি প্রতিষ্ঠানকে সা‌ড়ে আট হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...