
হাইতির সেন্ট ডু সুদ এলাকায় গত শনিবার ভূমিকম্প আঘাত হানে।
হাইতির নাগরিক সুরক্ষা সংস্থা সোমবার জানিয়েছে, দেশটিতে গত শনিবার সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ছয় হাজারেরও বেশি মানুষ। তবে গ্রীষ্মকালীন ঝড়ের পূর্বাভাসের কারণে উদ্ধার তৎপরতা এবং চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দেশটির লি কায়েস জেনারেল হাসপাতালের পরিচালক গেদ পিটারসন বলেন, ‘আমরা হাসপাতালের আঙিনায় তাঁবু টাঙানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমাদের বলা হয়েছে যে এটি নিরাপদ নয়।’
রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১২৫ কিলোমিটার (৮০ মাইল) পশ্চিমে ভূমিকম্পটি বেশ কিছু কিছু শহরকে প্রায় ধ্বংস করে দিয়েছে। করোনাভাইরাস মাহামারি, দলীয় সহিংসতা, ক্রমবর্ধমান দারিদ্র এবং গত মাসে দেশটির প্রেসিডেন্টের হত্যার পর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নতুন করে আবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল।
গ্রীষ্মকালীন ঝড়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, লি কায়েসে সোমবার সন্ধ্যায় হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এরই মধ্যে ভারি বৃষ্টি শুরু হয়েছে।
এদিকে হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান জেরি চ্যান্ডলার বলেছেন, ‘আসন্ন ঝড় নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ, এটি আমাদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।’
লি কায়েস, জেরেমি শহর এবং নিপ্পস বিভাগের কথা উল্লেখ করে সংস্থার প্রধান জেরি চ্যান্ডলার বলেন, ‘আমরা এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানে পৌঁছানোর জন্য কাজ করছি।’
ভূমিকম্পে আঘাত হানার তিন দিন পরও আহতরা লি কায়েসের জেনারেল হাসপাতালে আসতে থাকে। রোগীদের সিঁড়ি, করিডোর এবং হাসপাতালের খোলা বারান্দায় চিকিৎসার জন্য অপেক্ষা করতেও দেখা যায়।
- ১জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ২শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৩২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৪প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৫প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৬শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৭সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ৮অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৯ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১০এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ১০জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন





পাঠকের মতামত