
বড়দিনের পরদিন বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটিকে তারা হারিয়েছে ৬-৩ ব্যবধানে। তবে স্কোরলাইন যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা ঠিক অত সহজ ছিল না। রীতিমতো নাটকীয় এক ম্যাচই খেলেছে ম্যান সিটি ও লেস্টার সিটি।
ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ২৫ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। সেখান থেকে দ্বিতীয়ার্ধে দশ মিনিটের মধ্যে স্কোরলাইন ৪-৩ করে ফেলে লেস্টার। তবে সেখান থেকে আরও দুই গোল করে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে সিটিজেনরা।
ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন। এর দশ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহরেজ। ম্যাচের বয়স ২১ মিনিট হতেই তৃতীয় গোলটি করেন ইল্কায় গুন্ডোগান। চার মিনিটের মধ্যে পেনাল্টি থেকে হালিপূরণ করেন রহিম স্টারলিং।
পরে দ্বিতীয়ার্ধে ফিরে পাল্টা জবাব দেয় লেস্টার। ম্যাচের ৫৫ মিনিটে লিস্টারের প্রথম গোল করেন জেমস ম্যাডিসন, ৪ মিনিট পর ব্যবধান আরও কমান আদেমলা লুকমান। আর ৬৫ মিনিটে গিয়ে স্কোরলাইন ৪-৩ হয় কেনেচি ইহেনাচোর গোলে।
তবে সেখান থেকে আর প্রত্যাবর্তনের গল্প লেখা হয়নি লেস্টারের। ম্যাচের ৬৯ মিনিটে সিটিজেনদের আরও এগিয়ে দেন এমেরিক লাপোর্তের। পরে ৮৭ মিনিটে লেস্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন স্টারলিং, নিশ্চিত হয় ম্যান সিটির ৬-৩ গোলের জয়।
এ জয়ের পর ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে ম্যান সিটির। লিস্টার ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রয়েছে ১০ নম্বরে। তালিকার দুইয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট।
- ১সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ২দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৩বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৪বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৫রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৬বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৭২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৮ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ১০আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত