প্রকাশিত: জানুয়ারী ৩, ২০২২ ১:০৯ পিএম , আপডেট: জানুয়ারী ৩, ২০২২ ৩:০১ পিএম

বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)’ আগামী ৩-৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। দশম আসরের এই মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

সোমবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টোয়াব পরিচালক মো. আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, বিটিটিএফ-২০২২ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে ছাত্র-ছাত্রীরা আইডি কার্ড প্রদর্শন করে মেলায় ফ্রি প্রবেশ করতে পারবে। মেলায় প্রবেশ টিকিটের বিপরীতে রয়েছে র‍্যাফেল ড্র। তিনদিনের বাৎসরিক এই আন্তর্জাতিক পর্যটন মেলা টোয়ার ২০০৭ সাল থেকে আয়োজন করে আসছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়নই হচ্ছে মেলার প্রধান উদ্দেশ্য। এই মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।

তিনি বলেন, তিনদিনের এই মেলায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যটন সংস্থা, দেশি ও বিদেশি ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্টস, ট্যুরিজম অথরিটি, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্টস, এমিউজমেন্ট পার্ক, ট্রান্সপোর্ট কোম্পানিসহ আরও অনেকে অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, করোনার কারণে এ বছর বিদেশিদের অংশগ্রহণ সীমিত পর্যায়ে থাকবে। তবু নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টস (নাটা), ইস্টার্ন হিমালয়া ট্র্যাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (ইটোয়া), অ্যাসোসিয়েশন অব বুদ্ধিস্ট ট্যুর অপারেটরস (এবিটিও) এবং ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টস তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আমরা আশা করছি, আরও কিছু দেশের ট্যুর অপারেটর ও ট্র্যাভেল এজেন্টরা অংশগ্রহণ করবে।

তিনি জানান, এই মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এছাড়া আরও উপস্থিত থাকার কথা আছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ. এইচ. এম. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আনোয়ার হোসেন বলেন, এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এই বছর মূল মেলার সাথে সাইড লাইন ইভেন্ট হিসেবে থাকবে বিবি সেশন, সেমিনার, রাউন্ড টেবিল ডিসকাশন, কান্ট্রি প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ইত্যাদি। মেলায় মোট ১২৭টি স্টল থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টোয়াব সভাপতি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির মেম্বার মো. রাফেউজ্জামান টোয়াবের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট সিবলুল আজম কোরাইসী, ভাইস প্রেসিডেন্ট আবুল কালম আজাদ প্রমুখ।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...