
প্রায় সমানে সমান লড়লো আল হিলাল। শুধু গোলটাই পেলো না। রোমেলু লুকাকু গড়ে দিলেন পার্থক্য। বেলজিয়ান ফরোয়ার্ডের একমাত্র গোলে সৌদি আরবের আল হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে চেলসি।
আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় সেমিফাইনালে এশিয়ান চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারায় ইউরোপ চ্যাম্পিয়নরা। একই মাঠে শনিবারের ফাইনালে চেলসির প্রতিপক্ষ পালমেইরাস।
ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ১৫টি শট নেয় চেলসি, যার ৫টি ছিল লক্ষ্যে। আল হিলালও খুব পিছিয়ে ছিল না। ১২টি শট নেয় তারা, যার মধ্যে ৩টি লক্ষ্যে।
করোনা আক্রান্ত কোচ টমাস টুখেলকে ছাড়া খেলতে নামা চেলসি ম্যাচের অষ্টাদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো। ডান দিক থেকে আসপিলিকুয়েতার বাড়ানো পাস গোলরক্ষকের সামনে পেয়ে গেলেও পা লাগাতে পারেননি লুকাকু। ২৬তম মিনিটে তার শট আটকে দেন আল হিলাল গোলরক্ষক।
তবে তার ৬ মিনিট পরই লুকাকুর গোলেই এগিয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে কাই হার্ভাটজের ক্রস হেডে ক্লিয়ার করতে পারেননি আল হিলালের ডিফেন্ডার ইয়াসির আল শাহরানি। কাছ থেকে সেই বল পেয়ে গেলে জালে জড়াতে ভুল করেননি লুকাকু।
দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল আল হিলাল। মুসা মারেগার জোরালো শট পা বাড়িয়ে কোনোমতে আটকান চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা। চার মিনিট পর আরেকটি দুর্দান্ত সেভ করেন তিনি।
বাকি সময়ে নিজেদের লিডটা ধরে রেখেছে চেলসি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে নাম লিখিয়েছে টুখেলের শিষ্যরা।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত