
ভারতের উত্তর প্রদেশে গরু পাচারের গুজবে এক মুসলিম পিক-আপ ভ্যানচালককে ব্যাপক মারধর করা হয়েছে। রোববার (২০ মার্চ) রাতে রাজ্যের মাথুরা এলাকায় এ ঘটনা ঘটে। একদল গ্রামবাসী নিরীহ ভ্যানচালকের ওপর চড়াও হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ৩০ বছর বয়সী ওই ব্যক্তি মাথুরার গোবর্ধন এলাকার বাসিন্দা। পিক-আপ ভ্যানে করে পশুর মৃতদেহ পরিবহনের কাজ করছিলেন তিনি।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা গেছে, উন্মত্ত জনতা লোকটিকে গালিগালাজ ও মারধর করছে। তারা ওই লোকের শার্ট ছিঁড়ে ফেলে। এ সময় তিনি বার বার হাত জোর করে দয়া ভিক্ষা চান। কিন্তু বিক্ষুব্ধ জনতা তাকে চামড়ার বেল্ট দিয়ে মারতে থাকে। এদের মধ্যে শুধু একজনকে হামলা থামানোর চেষ্টা করতে দেখা যায়, যদিও বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে সরিয়ে দেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামবাসী ভ্যানের ভেতর পশুর হাড় ও মৃতদেহ দেখতে পেয়ে গাড়িটি আটক করে। এরপর সবাই মিলে ওই ভ্যান চালককে গোমাংস পরিবহন ও গরু পাচারের সন্দেহে বন্দী করার পর মারধর করেন।
তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি মূলত পশুদের মৃতদেহ সৎকার করার জন্য গ্রামের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে যাচ্ছিলো। গাড়িতে কোনো গরু বা গরুর মাংস ছিল না জানিয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। এ বিষয়ে মাথুরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকাশ সিং বলেন, রামেশ্বরের কাছে পশুর মৃতদেহ সৎকারের জন্য জেলা পঞ্চায়েতের লাইসেন্স ছিল ওই ব্যক্তি। আমাদের প্রাথমিক তদন্তে গাড়িতে কোনো গরু বা গরুর মাংস পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এতে ডানপন্থী গোষ্ঠীর কিছু সদস্যসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
- ১সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ২থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৩প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
- ৫প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৬বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ৭উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ
- ৮রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ৯মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ১০৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬UCB Price Sensitive Information
- ৭চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৮ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৯চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ১০আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ





পাঠকের মতামত