
অর্থমন্ত্রী বলেছেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আমি ব্যাংকগুলোর ওপর যে আস্থা রেখেছি, সে আস্থা তারা রেখেছে।
তিনি বলেন, ব্যাংকগুলোকে বলেছি সরকারের অর্থসহায়তা যাতে নিতে না হয়। সে বিশ্বাস তারা রেখেছে, আমি ঠকিনি। গত তিন বছরে শর্টফল ঘাটতি কাটাতে সরকারের ফান্ড থেকে অর্থসহায়তা দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ৫০ বছরপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিতে কেউ একমত হতে পারে না। তবুও আমরা সমন্বয় করছি। ২০৩০-এ দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে ব্যাংকগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতায় এদেশ হবে উন্নত।
সোনালী ব্যাংক নিয়ে তিনি বলেন, জনগণের আস্থার ঠিকানা সোনালী ব্যাংক, সে আস্থার জায়গাটি ধরে রাখতে হবে।
মন্ত্রী বলেন, তফসিলি ব্যাংকগুলোর ঋণের সুদহার ১২.৩ শতাংশ থেকে ৭.১ শতাংশের মধ্যে নিয়ে এসেছি। ঋণস্থিতি ১২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। কৃষিঋণ চারগুণ বেড়েছে, মোবাইল ব্যাংকিংয়ে যুক্ত হয়েছে ১১ কোটি ৪৪ লাখ মানুষ।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রথম অর্থ সচিব মতিউল ইসলাম, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন ও ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।
- ১চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ, বিক্ষুব্ধ চালকরা
- ২আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির ২ জাহাজে ইরানের হামলা
- ৩ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৪অষ্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিতে তানজিদ তামিমের ইতিহাস
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৯আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস মাঝারিমানের
- ১০ইরানকে অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ১‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ২অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৩রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৫চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৬চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ৭রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৮ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ৯রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ১০মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি





পাঠকের মতামত