
বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করায় দেলোয়ার হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করা হয়েছে। রবিবার মামলাটি দায়ের করেন ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
অভিযুক্ত দেলোয়ার হোসেন নগরীর উত্তর আশরতপুর ঢাকাইপট্টির বাসিন্দা ফয়েজ আলী মাস্টারের ছেলে। তিনি রংপুর সিটি কলেজের তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক।
ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জানান, গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমড়ার ছবিসহ পোস্ট করেন দেলোয়ার হোসেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, এটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানিয়ে সংসদ ভবনে সাপ্লাই করি।
শিক্ষকের এই পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। অল্প সময়ের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সমালোচনার মুখে পরবর্তীতে ওই পোস্টটি ফেসবুক থেকে মুছে দেন শিক্ষক দেলোয়ার হোসেন। তবে, ছাত্রলীগ নেতাসহ অনেকেই পোস্টটির স্ক্রিনশট নিয়ে রাখেন।
এ ঘটনায় রবিবার রাতে ছাত্রলীগ নেতা ইমরান বাদী হয়ে তাজহাট থানায় শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।
ইমরান বলেন, জাতির জনক এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ করার অভিযোগে আমি মামলাটি দায়ের করেছি।
তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগটি সাইবার ট্রাইব্যুনালে তদন্তের জন্য অনুমতি চাইব। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন ।
আরও খবর জানতে ক্লিক করুন।
- ১শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ২শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
- ৩মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না: খোকন তালুকদার
- ৪জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ
- ৫মাটির নিচে গাঁজার ‘ভাণ্ডার’ চাঁদপুরে নারী মাদক কারবারি আটক
- ৬ডেভিড ইমনের প্রতি মাসের কোটি টাকা চাঁদাবাজির অর্ধেক ভাগ সাজ্জাদ আলীর
- ৭মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৮টানা পঞ্চমবার পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ
- ৯পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ১০ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ১নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫কমেছে সূচক ও লেনদেন
- ৬গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৭লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত