
দেশের ১১৯৬ স্টার্টআপ নিয়ে বেইজলাইন জরিপের প্রাথমিক কার্যক্রম শেষ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প।
গত মার্চে এই জরিপ শুরু হয়। রোববার (২৮ জুন) ‘ফাইন্ডিং অব বেইজলাইন সার্ভে অন স্টার্টআপস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ওয়েবিনারের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপন করে গবেষণা সংস্থা হিসেবে এই জরিপ কার্যক্রমের পার্টনার ইনোভেটিভ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও বুয়েটের সিএসই বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞ ড. এম কায়কোবাদ। আয়োজনটির সভাপতিত্ব করেন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প বা আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।
স্বাস্থ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, মেডিসিন, মেডিক্যাল ট্রিটমেন্ট, পরিবহন, পর্যটন, লিগ্যাল, আর.এম.জি সেক্টর, শিক্ষা, অবকাঠামো, ই-কমার্স/মার্কেটপ্লেস, আর্থিক সেবা, কৃষি, মিডিয়া ও বিনোদন, ডিজিটাল সেবা, ই-গভর্নেন্সসহ প্রায় ১৭টি সেক্টর এই জরিপের আওতাভুক্ত করা হয়। এতে কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে টেলিফোন ইন্টারভিউ, অনলাইন ইন্টারভিউসহ সরাসরি ইন্টারভিউ অন্তর্ভূক্ত। এই রিসার্স পেপারে ১৭টি সেক্টরে বাংলাদেশের মোট ১১৯৬টি স্টার্টআপ নিয়ে কাজ করা হয়। জরিপের অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন স্টার্টআপ ফাউন্ডার ও কো-ফাউন্ডারদের নিয়ে এর মধ্যে ৫৫৩টি স্টার্টআপ কোয়ান্টিটেটিভ কৌশল, ৫টি স্টার্টআপ ইন-ডেপথ্ ইন্টারভিউ, ২৫টি স্টার্টআপ কি-ইনফরমেন্ট ইন্টারভিউসহ স্টার্টআপ ও তরুণদের নিয়ে ৫টি ফোকাস গ্রুপ ডিসকাশন আয়োজন করা হয়।
সমাজের কোন কোন ক্ষেত্রে স্টার্টআপরা বিশেষ প্রভাব রাখতে পারছে তা চিহ্নিতকরণসহ স্টার্টআপদের থেকে বিশেষ সুপারিশ ও প্রতিবন্ধকতাগুলো একত্র করে তা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে, যা স্টার্টআপদের জন্য একটি বিশেষ ও সুগঠিত ইকোসিস্টেম তৈরিতে কার্যকরী ভূমিকা রাখবে। এই জরিপের চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশসমূহের মাধ্যমে বাংলাদেশের স্টার্টআপদের জন্য কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, আইনগত বিষয়ে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন বা পরিমার্জন ও সংশোধন জরুরি তা চিহ্নিতকরণ করা সহজ হবে। একটি শক্ত ভিত্তি তৈরিতে এই বেজলাইন সার্ভে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মামুন-আল-রশীদ ও অতিরিক্ত সচিব (আইসিটি অনুবিভাগ) মো. রাশেদুল ইসলাম, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ড. রুবানা হক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ, টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী হাবিবুল্লাহ্ এন করিম, কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এ বি এম হামিদুল মিজবাহ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, টেকনোলজি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার রহমান রাকিবসহ অভিজ্ঞ ব্যক্তিবর্গ ওয়েবিনারে উপস্থিত থেকে এই জরিপের প্রাথমিক প্রতিবেদনের ওপরে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন।
অভিজ্ঞদের পরামর্শসমূহ বিবেচনায় এনে খুব শিগগির এই জরিপের চূড়ান্ত প্রতিবেদন উপস্থান করা হবে বলে জানায় আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ১০ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল





পাঠকের মতামত