প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২ ১১:০২ এএম
সিরাজগঞ্জ-নলকা সেতু

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়পাড় সংযোগ মহাসড়কের যানজট এড়াতে ঈদের আগে সলংগা থানার ফুলজোড় নদীর উপর নির্মানাধীন নলকা সেতুর এক লেন খুলে দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোল চত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটে প্রতি বছর ভোগান্তির শিকার হয় ঈদে ঘরমুখো মানুষ। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে (ঢাকা-রংপুর-বুড়িমারি) মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে দীর্ঘদিন ধরে। এজন্য এবারও ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে। এদিকে যানজট এড়াতে নির্মানাধীন নলকা সেতুর এক লেন খুলে দেয়ার জন্য দিনরাত কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ বিষয়ে প্রকল্প ব্যবস্থাপক মোঃ এখলাছ উদ্দিন সাংবাদিকদের বলেন, নলকা সেতুর এক লেনসহ এ মহাসড়কের খানাখন্দগুলো সংস্কারের কাজ জোরেসোরে শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে, ঈদে ঘরমুখো মানুষকে আর যানজটের শিকার হতে হবে না।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, ঈদের আগে মহাসড়কে যানজটন এড়াতে মহাসড়কে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মহাসড়কের ভোগান্তি কমাতে কাজও শুরু করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। এ আলোচনার এক সিদ্ধান্তে ঈদযাত্রায় মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রস্তুতি শেষ হয়েছে। বিশেষ করে মহাসড়কের যানজট নিয়ন্ত্রনে সাড়ে ৪’শ পুলিশ দায়িত্ব পালন করবে এবং যাত্রী সাধারণের নিরাপত্তা ক্ষেত্রেও পুলিশ সদস্যরা কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...

ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ ...

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ ...