
কর্মীদের বেতন, কমিশন ও অন্যান্য ভাতা বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সম্প্রতি বিকাশের সাথে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির ফলে এই মুহূর্তে প্রতিষ্ঠানটির ৫০০ কর্মী বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা ও কমিশনের একটি অংশ গ্রহণ করবেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির ১৫০০ কর্মীকে এই ডিজিটাল পে-রোল সেবার আওতায় নিয়ে আসা হবে।
বিকাশে বেতন দেয়ার সেবা গ্রহণ করায় একদিকে কর্মীরা যেমন সহজে বেতন-ভাতা পাচ্ছেন, অন্যদিকে ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরো সহজ ও সাশ্রয়ী হয়েছে। ফলে দেশের ৮ শতাধিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।
শুধু বিকাশে বেতন পাওয়াই নয়, কর্মীরা এখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের জরুরী সেবার বিল ও শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট করা, বাস-ট্রেন-লঞ্চ-বিমানের টিকেট কেনাসহ নানান ধরনের সেবা নিতে পারছেন। প্রয়োজনে দেশজুড়ে বিস্তৃত প্রায় তিন লাখ এজেন্ট পয়েন্ট এবং ১৩টি ব্যাংকের ১৫০০’র বেশি এটিএম বুথ থেকে ক্যাশ আউটও করতে পারছেন। পাশাপাশি, ঋণ প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে কর্মীরা তাৎক্ষণিক তাদের বিকাশ অ্যাকাউন্টে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন পেতে পারেন। এছাড়া আইডিএলসি ফিন্যান্স এর মাসিক ৫০০, ১,০০০, ২,০০০ এবং ৩,০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদী মাসিক সঞ্চয় সেবাও গ্রহণ করতে পারবেন কর্মীরা।
- ১ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ২অষ্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিতে তানজিদ তামিমের ইতিহাস
- ৩শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৪১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৫কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৬কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৭আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস মাঝারিমানের
- ৮ইরানকে অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ৯দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ১০শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৭অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড





পাঠকের মতামত