প্রকাশিত:
মে ১২, ২০২২ ১১:৩৯ এএম

যশোরের কেশবপুরে স্বামীর ছুরিকাঘাতে আহত মেরিনা (২২) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ৩ মে স্বামী রিপন হোসেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পারিবারিক কলহে মেরিনাকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে।
দীর্ঘ ৮ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে বুধবার (১১ মে) দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোস্তফা দফতরির ছেলে রিপন হোসেন গত ৩ মে ঈদুল ফিতরের দিন দুপুরের দিকে মেরিনার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে মেরিনাকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করে। এতে মেরিনা গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মেরিনার মৃত্যু হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, রিপন গত ৩ মে মেরিনাকে ছুরি দিয়ে আঘাত করে আহত করেছিলো। এরপর যশোর সদর হাসপাতালে মেরিনা চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যাবার খবর শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।নিহত মেরিনার পিতা উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদ জানিয়েছেন, যৌতুকের জন্য প্রায়ই রিপন তার মেয়েকে মারপিট করতো। ঈদের দিনও টাকার জন্য মেরিনাকে ছুরিকাঘাত করে রিপন। সেই আঘাতে মেরিনা মারা গেছে।
- ১মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ২বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৩অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৬চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৭নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৩চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৪ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৫এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৬উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৭স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৮বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন





পাঠকের মতামত