
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, এই বাজেটে মানুষের মৌলিক চাহিদা গুরুত্ব পায়নি।
প্রস্তাবিত বাজেটকে ‘ধনী-দরিদ্রের বৈষম্যের বাজেট’ হিসেবে উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন, ‘জনগণের স্বার্থে এ বাজেট প্রণয়ন হয়নি। জনজীবনের মানোন্নয়নের কোনো পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই। মানুষের মৌলিক চাহিদা গুরুত্ব পায়নি। অর্থ পাচারকারী, ঋণনির্ভর, চোর-লুটেরা-দুর্নীতিবাজ চক্রের বাজেট প্রস্তাবিত হয়েছে।’
শনিবার সকালে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে গণফোরাম নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির কোনো উদ্যোগ নেই। চিকিৎসা ও শিক্ষা খাতে বরাদ্দ পর্যাপ্ত নয়। কৃষক-শ্রমিক বরাবরের মতো উপেক্ষিত। আমলানির্ভর এ বাজেট জনগণের জন্য শুভঙ্করের ফাঁকি।’
গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ‘যে রাষ্ট্রে নীতিনৈতিকতা ও ন্যায্যতা থাকে না সে রাষ্ট্রে কর্তৃত্ববাদী শাসকদের পদতলে জনগণ নিষ্পেষিত বঞ্চিত ও শোষিত হতে বাধ্য। এই বাজেট তারই উৎকৃষ্ট প্রমাণ। যে রাষ্ট্র জনপ্রশাসনের নামে আমলাদের প্রভুত্ব কায়েম করা হয় সে রাষ্ট্রব্যবস্থা ভঙ্গুর হতে বাধ্য।’
গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, দেশে মুদ্রাস্ফীতির ভয়ঙ্কর চাপ ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি থাকা সত্ত্বেও সমস্যা উত্তরণে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। গ্যাস-বিদ্যুৎ-পানির অসহনীয় মূল্য জনজীবনবিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ’
গণফোরাম নেতারা বলেন, সংবিধান, আইন, আইনের শাসনকে লণ্ডভণ্ড করে কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখার স্বার্থে কর্পোরেট ও লুটেরা সিন্ডিকেটকে শক্তিশালী করার প্রচেষ্টা দৃশ্যমান হয়েছে এ বাজেটে।
তারা বলেন, রাতের ভোটে ক্ষমতা দখল করা অনির্বাচিত অবৈধ আওয়ামী লীগ সরকার আমলা, লুটেরা ও শোষক ধনিক শ্রেণির সুবিধার্থে মেগা প্রকল্পনির্ভর মহাদুর্নীতি-লুটপাটের বাজেট প্রস্তাব করেছে। সেখানে জনগণের ভাগ্যে আছে মাকাল ফল।
সভায় আরও উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, মোহসীন রশিদ, মহিউদ্দীন আবদুল কাদের ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক।
বিপি/ আইএইচ
- ১সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ২সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৩বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৪ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৫কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৬খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ৭ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠকে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ
- ৮প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৯ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৭৩০
- ১০জেন-জিদের ফ্রি কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৩চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৪বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৫চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৯তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ১০সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন





পাঠকের মতামত