
সুনামগঞ্জ-সিলেটসহ বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় নানা রকম উদ্যোগে এগিয়ে এসেছে ব্র্যাক, বিদ্যানন্দ ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পাশাপাশি দেশের অসংখ্য মানুষও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে অনুদান দিয়ে। মানবিক এই উদ্যোগে অংশ নিতে এখন আরো সহজে অনুদান পাঠানো সম্ভব বিকাশ অ্যাপের মাধ্যমে।
অনুদান দিতে বিকাশ অ্যাপের ‘অন্যান্য সেবাসমূহ’ অংশ থেকে ‘ডোনেশন’ আইকন নির্বাচন করতে হবে। এরপর যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে। অনুদানের পরিমান দিয়ে পরের ধাপে নাম, ইমেইল আইডি দিয়ে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারেন। পরের ধাপে পিন নম্বর দিলে অনুদান সম্পন্ন হবে। পরবর্তী স্ক্রিনে সনদের মতো স্বীকৃতি দেখতে পারবেন গ্রাহক। অনুদানের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠান নির্বাচন করে তার পরের স্ক্রিন থেকেই জেনে নেয়ার সুযোগ রয়েছে।
চলমান এই সংকটময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিকাশের মাধ্যমে পাওয়া অনুদানগুলো কাজে লাগিয়ে বন্যা দুর্গত মানুষদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিবে।
উল্লেখ্য, বিকাশের মাধ্যমে অনুদান দেয়াকে আরো সহজ ও পদ্ধতিগত করতে ২০২০ সালে বিকাশ অ্যাপে ‘ডোনেশন’ আইকন যুক্ত হয়। ফলে সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর জন্য অনুদান সংগ্রহের অনবদ্য প্ল্যাটফর্ম হয়ে বিকাশ এখন তাদের সহযোগীতে পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্ম গ্রহীতা-দাতার দূরত্ব ঘুচিয়ে দিয়েছে।
- ১বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ২রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৩চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ৪প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২৯ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ
- ৭পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৮ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও লেনদেনের তথ্য চেয়েছে বিএসইসি
- ৯ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৩এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৪রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৫বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৬চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৭গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৮খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৯চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ১০কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২





পাঠকের মতামত