
সুনামগঞ্জ-সিলেটসহ বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় নানা রকম উদ্যোগে এগিয়ে এসেছে ব্র্যাক, বিদ্যানন্দ ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পাশাপাশি দেশের অসংখ্য মানুষও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে অনুদান দিয়ে। মানবিক এই উদ্যোগে অংশ নিতে এখন আরো সহজে অনুদান পাঠানো সম্ভব বিকাশ অ্যাপের মাধ্যমে।
অনুদান দিতে বিকাশ অ্যাপের ‘অন্যান্য সেবাসমূহ’ অংশ থেকে ‘ডোনেশন’ আইকন নির্বাচন করতে হবে। এরপর যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে। অনুদানের পরিমান দিয়ে পরের ধাপে নাম, ইমেইল আইডি দিয়ে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারেন। পরের ধাপে পিন নম্বর দিলে অনুদান সম্পন্ন হবে। পরবর্তী স্ক্রিনে সনদের মতো স্বীকৃতি দেখতে পারবেন গ্রাহক। অনুদানের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠান নির্বাচন করে তার পরের স্ক্রিন থেকেই জেনে নেয়ার সুযোগ রয়েছে।
চলমান এই সংকটময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিকাশের মাধ্যমে পাওয়া অনুদানগুলো কাজে লাগিয়ে বন্যা দুর্গত মানুষদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিবে।
উল্লেখ্য, বিকাশের মাধ্যমে অনুদান দেয়াকে আরো সহজ ও পদ্ধতিগত করতে ২০২০ সালে বিকাশ অ্যাপে ‘ডোনেশন’ আইকন যুক্ত হয়। ফলে সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর জন্য অনুদান সংগ্রহের অনবদ্য প্ল্যাটফর্ম হয়ে বিকাশ এখন তাদের সহযোগীতে পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্ম গ্রহীতা-দাতার দূরত্ব ঘুচিয়ে দিয়েছে।
- ১সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ২চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৩ভূমধ্যসাগরে নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু
- ৪সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৫অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ৬রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- ৭লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড
- ৮স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৯ইবিতে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের কক্ষ ভাংচুর
- ১০বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৮বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৯৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা





পাঠকের মতামত