প্রকাশিত: জুলাই ২৭, ২০২২ ৫:৪০ পিএম

আজিজ কো-অপারেটিভের কর্মকর্তা-কর্মচারীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন চিটাগাং রোডস্থ মুক্তি স্মরণির আজিজ কো-অপারেটিভ শপিং মলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজিজ কো-অপারেটিভের চেয়ারম্যান হারুন-অর রশিদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারি এস এম হারুনার রশিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিজ কো-অপারেটিভ শপিং মলের ল্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম ও শপিং মল নির্মাণকারী প্রতিষ্ঠান ওসমান আলী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ওসমান আলী। এছাড়াও বক্তব্য রাখেন আজিজ কো-অপারেটিভের রংপুরের বিভাগীয় প্রধান আব্দুস সালাম, রাজশাহী বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, রংপুরের সহকারী বিভাগীয় প্রধান মাহবুবার রহমান, যশোরের আঞ্চলিক প্রধান তাসলিমা খাতুন, ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক প্রধান অবিনাশ চন্দ্র সিংহ, বগুড়ার আঞ্চলিক প্রধান রফিকুল ইসলাম, খুলনার আঞ্চলিক প্রধান আব্দুল হান্নান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আজিজ কো-অপারেটিভের ভাইস চেয়ারম্যান আলী আহমেদ বাহরাম, পরিচালক (এডমিন) ওসমান গনি ভূঁইয়া, পরিচালক (মিডিয়া ও পাবলিকেশন্স) সাইফুল ইসলাম, পরিচালক মুস্তাফিজুর রহমান বাহার ও নূর নবী আসিফ এবং নির্বাহী পরিচালক শেখ আসাদুর রহমান পিয়ারুল।

সম্মেলনে আজিজ কো-অপারেটিভের সারাদেশের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকসহ দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মকর্তা কর্মচারীরা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে শপথ গ্রহণ করেন। এছাড়া বিভিন্ন সময়ে অনিয়ম- দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...