
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পেছনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী
গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পেছনে বঙ্গমাতার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বঙ্গমাতা রাজনীতির নানা দুঃসময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বঙ্গবন্ধুকে দিয়েছিলেন গঠনমূলক পরামর্শ। তার বলিষ্ঠ ও সময়োপযোগী পরামর্শসমূহ জাতির জীবনে সুফল বয়ে এনেছে, যা জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাঙালি জাতির ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী নন, বাঙালির মুক্তিসংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরও শাণিত করেছেন এ মহীয়সী নারী।”
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে সোমবার (৮ আগষ্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী, বেলদী, জিন্দা ও খাসদাউদপুর এলাকায় আলাদাভাবে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু স্বাধীন দেশ উপহার দিয়েছেন আর তার কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, “জাতির পিতা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। তিনি না থাকলে আমরা আজও স্বাধীন হতে পারতাম না। আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ তারই দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু সহ দেশে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধু স্বাধীন দেশ উপহার দিয়েছেন আর তার কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে দাঁড়াবে বাংলাদেশ।”
বাংলাদেশের জনগণ বিএনপি-জামায়াত জোটের অপকর্ম, লুটপাট আর দুর্নীতি ভুলে যায়নি উল্লেখ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে দেশের মানুষ। বিএনপি-জামায়াত জোট দেশের জন্য কিছুই করে নাই। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করেছে। দেশের জনগণ এখন উন্নয়ন দেখে ভোট দেবে। জনগণ কখনো বেইমানি করে না। যে উন্নয়ন করে জনগণ তাকেই ভোট দেয়। দেশের উন্নয়নের স্বার্থেই জনগন আগামীতে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।”
দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, বাংলাদেশ হকার্সলীগের যুগ্মসম্পাদক কামাল হোসেন কমল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, সহ অনেকে।
- ১জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ
- ২মাটির নিচে গাঁজার ‘ভাণ্ডার’ চাঁদপুরে নারী মাদক কারবারি আটক
- ৩ডেভিড ইমনের প্রতি মাসের কোটি টাকা চাঁদাবাজির অর্ধেক ভাগ সাজ্জাদ আলীর
- ৪মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৫টানা পঞ্চমবার পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ
- ৬পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৭ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ৮সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
- ৯কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান
- ১০দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বায়ু সহনীয়
- ১নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ২বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৬কমেছে সূচক ও লেনদেন
- ৭পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত