
দেশের আন্তঃব্যাংক লেনদেনে ডলারের গড় ক্রয়মূল্য বেড়েছে। একদিনের ব্যবধানে এ দাম ৪ টাকা ২৩ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ টাকা ৬০ পয়সা। যা গতকাল বুধবার ছিল ১০২ টাকা ৩৭ পয়সা। তবে ডলারের গড় ক্রয়মূল্য বাড়লেও বিক্রি হচ্ছে আগের দামেই। অর্থাৎ বুধবারের দামেই আজও ডলার বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৯০ পয়সায়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নতুন আন্তঃব্যাংক রেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
বাজারে ডলার ও টাকার জোগান–চাহিদার ভিত্তিতে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) বিবেচনায় ডলারের এ দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক দৈনন্দিন ভিত্তিতে ডলার কেনাবেচার করবে না, তবে বাজার বিবেচনায় প্রয়োজন হলে ডলার কেনাবেচা করা হবে। ব্যাংকগুলো প্রবাসী আয় বা রেমিট্যান্স কিনছে সর্বোচ্চ ১০৮ টাকা আর রপ্তানি আয়ে ৯৯ টাকা।
এর আগে গত মঙ্গলবার ব্যাংকে ডলারের গড় ক্রয়মূল্য ছিল ১০১ টাকা ৬৭ পয়সা, যা গতকাল বুধবার বেড়ে হয় ১০২ টাকা ৩৭ পয়সা। আর ব্যাংকগুলোর বিক্রয়মূল্য বেড়ে হয় ১০৬ টাকা ৯০ পয়সা, যা গত মঙ্গলবার ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। তবে আজ বৃহস্পতিবার ডলারের গড় ক্রয়মূল্য ১০২ টাকা ৩৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০৬ টাকা ৬০ পয়সা।
এদিকে সংকট নিরসনে সর্বোচ্চ সীমা বেঁধে দিয়ে বাজারভিত্তিক করে দেওয়া হয়েছে ডলারের দাম। তবুও অভাব-অভিযোগ থাকছেই। কমছে না ডলারের তেজী ভাব। ব্যাংকগুলো আন্তঃব্যাংকে (একে অন্যের সঙ্গে কেনাবেচা) যে দামে ডলার বেচাকেনা করছে, সেই দামও বাড়ছে। অভিযোগ রয়েছে, এখনো অনেক ব্যাংকের ডলার সংগ্রহে ১১০ টাকার ওপরে খরচ হচ্ছে। এতে বেশি দামে ডলার কিনতে হচ্ছে আমদানিকারকদের। এতে কারণে আমদানি পণ্যের দাম বাড়ছে।
এদিকে গত মঙ্গলবার দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১০ টাকা বেড়ে যায় ডলারে দাম। এর বিপরীতে মান হারায় টাকা। গতকাল প্রতি ডলার সর্বোচ্চ ১০৬ টাকা ১৫ পয়সা দরে বিক্রি করা হয় এবং তাদের ক্রয়মূল্য ছিল ১০১ টাকা ৬৭ পয়সা। গত সোমবার প্রতি ডলারের দাম ছিল ৯৬ টাকা। ডলারের নতুন দাম কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া নয় বলেও জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, বাফেদার নির্ধারিত দরে ব্যাংকগুলো নিজেরা লেনদেন করবে এবং সেটি আন্তঃব্যাংক লেনদেন হিসেবে বিবেচিত হবে। কেন্দ্রীয় ব্যাংক আগের মতো প্রতিদিন ডলার বিক্রি করবে না, তবে প্রয়োজন হলে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। কিন্তু আন্তঃব্যাংকের রেট বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির রেট হবে না।
বিপি/ এমএইচ
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ৩কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৪সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৫সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৬সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৭সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৮বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৯ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ১০কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ২চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন





পাঠকের মতামত