
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬ শতাংশ নগদ ডিভিডেন্ড অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা।
২০১৯ সালের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার ভার্চুয়ালে কোম্পানিটির ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এ সভাতেই পর্ষদের ঘোষণা করা ডিভিডেন্ড অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।
কোম্পানির ভাইস চেয়ারম্যান হাবিবুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, রিলায়েন্স ইন্স্যুরেন্স ২০১৯ সালে ৩০০ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা প্রিমিয়াম আয় করে। যা আগের বছর (২০১৮ সাল) ছিল ২৬৮ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা।
সাধারণ সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্য থেকে মো. হাবিবুর রহমান মোল্লা এবং সাবেরা ইয়াসমিন চৌধুরীকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়।
এরপর পরিচালকরা আলাদা সভা করে জাকিয়া রউফ চৌধুরীকে কোম্পানির চেয়ারম্যান এবং শাহনাজ রহমানকে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করেন।
কোম্পানিটির নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- হাবিবুল্লাহ খান, শ্রী রাজিব প্রসাদ সাহা, শামসুর রহমান, সামিরা আলম, আরশাদ ওয়ালিউর রহমান, ইমরান ফয়েজ রহমান, ইফতিখারুল হক, সাবেরা ইয়াসমিন চৌধুরী, আমিরান হোসেন, শ্রীমতি সাহা, শাজরে হক, মো. হাবিবুর রহমান মোল্লা, আহমেদ সফি চৌধুরী, আজিজুর রশিদ এবং মো. খালেদ মামুন।
- ১রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার
- ২ক্যাশলেস লেনদেন সহজ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালু
- ৩বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক
- ৪চরফ্যাশনে গভীর রাতে ঝিল থেকে ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ৫কমিউনিটি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৬সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব
- ৭কোস্টগার্ডের নতুন ডিজি মঈনুল হাসান
- ৮প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
- ৯কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত
- ১০বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৭রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৮তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৯যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ১০জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস





পাঠকের মতামত