প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ ২:৪৮ পিএম

আইনজীবী আসাদুল হক হত্যা মামলায় রতন মিয়া ও সাইফুল ইসলামকে মৃত্যুদন্ড ও মোর্শেদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় দেন।

রায়ে মোর্শেদা বেগমের যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিতি ছিলেন। মামলা ও আদালত সূত্রে জানা যায়, নিহত আসাদুল হক রংপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন। তিনি রংপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সাবেক এপিপি ছিলেন। আইনজীবী আসাদুল হকের সংসারে স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। তার বড় মেয়ে আশা হক অস্ট্রেলিয়া প্রবাসী।

২০২০ সালে করোনা পরিস্থিতিতে ছোট মেয়ে বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থী আরফিন নাহার অংকনকে নিয়ে তার স্ত্রী নিজ গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালুয়া ছড়ান এলাকায় অবস্থান করছিলেন। আর ধর্মদাস বারো আউলিয়া এলাকার ওই বাড়িতে আসাদুল হক একা থাকতেন। ২০২০ সালের ৫ জুন শুক্রবার দুপুর দেড়টার দিকে ধর্মদাস বারো আউলিয়া এলাকার ওই বাড়িতে চুরি করতে গিয়ে আইনজীবী আসাদুল হকের হাতে ধরা পড়েন আসামি রতন মিয়া।

একজন সহযোগি দ্রুত পালিয়ে যান। এ সময় আসাদুল হকের গলায় এবং পেটে ছুরিকাঘাত করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রতন মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত আসাদুল হকের মেয়ে আরফিন নাহার অংকন বাদী হয়ে ঘটনার দিনই রতন মিয়া ও সাইফুল ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে তদন্তে মোর্শেদা বেগমের নাম উঠে আসে। মোর্শেদা বেগম মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রতন মিয়ার মা। সরকারী আইন কর্মকর্তা আব্দুল মালেক এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। আশা করি উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে

শেয়ার

পাঠকের মতামত

মাটির নিচে গাঁজার ‘ভাণ্ডার’ চাঁদপুরে নারী মাদক কারবারি আটক

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ...

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ...

ডেভিড ইমনের প্রতি মাসের কোটি টাকা চাঁদাবাজির অর্ধেক ভাগ সাজ্জাদ আলীর

পুলিশের হাতে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন রিমান্ডে চাঞ্চল্যকর সব ...

মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ...

কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান

সরকারের নির্বাচনী ইশতেহার “এক গ্রাম এক পণ্য, ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্য” বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার ...

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে ...