
রংপুর সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মগানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা।
মঙ্গলবার দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মোস্তফার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম ইয়াসীর ও সদস্য সচিব আনিছুর রহমান আনিছ। মনোনয়ন পত্র সংগ্রহের আগে জাতীয় পাটির নেতৃবৃন্দ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আব্দুল বাতেনের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় ও ইভিএমএ ভোটগ্রহণের শঙ্কা নিয়েও আলোচনা করেন নির্বাচন পরিচালনা কমিটি ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
মনোনয়পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন— মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান নাজিম, সদস্য মাসুদ নবী মুন্না প্রমুখ। আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বচন অনুষ্টিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর।
১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর। প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট ভোকেন্দ্রগুলোতে ইভিএম ছাড়াও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
- ১জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ২২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৩উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৪পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৫জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৬‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৭জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৮গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৯দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ১০অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৭প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৮মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল





পাঠকের মতামত