প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২ ৩:২৬ পিএম

এনআরবি ব্যাংক সিকিউরিটিজ পিএলসি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) গুলশানের প্রধান কার্যালয়ে ফিতা কেটে এর উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এনআরবি ব্যাংক লিমিটেড ও এনআরবি সিকিউরিটিজ পিএলসি এর চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় ব্যাংকের দুই ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও মোহাম্মদ জামিল ইকবাল উপস্থিত ছিলেন। তাছাড়া অডিট কমিটির চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, পরিচালক বায়জুন এন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুল জলিল চৌধুরী, এনআরবি সিকিউরিটিজ পিএলসি’র পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহ্ ও উপদেষ্টা মুকতার হোসেনসহ ব্যাংক ও সিকিউরিটিজ পিএলসি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এনআরবি’র চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন, আমাদের আইকনিক উদ্দেশ্য হলো বিদেশি বিনিয়োগকারীদের আমাদের পুঁজিবাজারে নিয়ে আসা। পাশাপাশি বাংলাদেশের যারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায় তাদের সর্বাত্মক সহযোগিতা করা। দেশের পুঁজিবাজার বেশ সম্ভাবনাময় খাত। এখানে প্রায় ২৯১টি কোম্পানি বর্তমানে শেয়ার কেনা-বেচা করে। যাদের বার্ষিক লভাংশ্য ৫০ শতাংশের কাছাকাছি। এখানে মানুষদের বিনিয়োগ করতে ঔদ্ধত্য আহ্বান জানাই। আমরা যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকবো।

 

বিপি/ইকবাল

শেয়ার

পাঠকের মতামত

জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার

বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা, পেশাগত প্রস্তুতি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে ‘টুডেস ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...

মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক ...