
ফুটবল মানে উন্মাদনা, ফুটবল মানে মহাকাব্য। ভক্ত সমর্থকদের কাছে এই মহাকাব্যের রচয়িতা হিসেবে পরিচিত প্রিয় দলের কোনো এক প্রিয় খেলোয়াড়। বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠার আর মাত্র একদিন বাকি,এরই মধ্যে খেলা উপভোগের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ফুটবল প্রেমিরা। দলগুলোকে সমর্থন জানিয়ে টানানো হয়েছে দশ থেকে ১শত হাতের পতাকা।
রায়পুর উপজেলার ৩, ৬ ও ৭ নং ইউনিয়নে মেসি ভক্ত বেশি থাকায় এসব এলাকায় অধিক পরিমানে লক্ষ্য করা গেছে বিশ্ব কাপের হট ফেভারিট দল আর্জেন্টিনার পতাকা। পুরো উপজেলার ফুটবল প্রেমিদের সংখ্যা বিবেচনায় আনুমানিক ৩৪ শতাংশ ব্রাজিল, ১২ শতাংশ জার্মানি, ৩শতাংশ ইতালি, অন্যান্য ৫ শতাংশ রয়েছে। তবে এর মধ্যে ৪৬ শতাংশ সমর্থক নিয়ে বড় ব্যবধানে এগিয়ে আছে টিম আর্জেন্টিনা। পুরো উপজেলা জুড়ে টানানো সমর্থকদের প্রায় সাড়ে ৫ হাজার ব্যানার, পেষ্টুন, ও দলীয় পতাকার মধ্য ব্রাজিলের রয়েছে প্রায় ১ হাজার ৮৭০ টি, জার্মানির ৬শত ৬০টি, ইতালির ১৬৫ টি, অন্যান্য দুইশত ৭৫ টি। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২ হাজার ৫শত ৩০ টি নিয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছে টিম আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা।
টিম ব্রাজিলের সমর্থক সৌরভ বলেন, আমরা এবার ৫জন মিলে ১২০ ফুটের একটি পতাকা তৈরি করেছি। এবারের বিশ্বকাপ ফুটবলের শিরোপা বস নেইমারের হাতে উঠবে এতে কোনো সন্দেহ নেই।
প্রসঙ্গে ক্রমে একই সময়ে আর্জেন্টিনা সমর্থক মোহন বলেন, নাটকের রাজা নেইমার -এই বিশ্বকাপে নেইমারের অভিনয় দেখবে বিশ্ববাসী, মেসি কাজে বিশ্বাসী নাটকীয়তায় নয়। বিশ্বকাপ শিরোপা মেসির হাতেই উঠবে।
তবে এবার পতাকা টানাতে গিয়ে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর এই উপজেলায় শোনা যায়নি। ফলে বিশ্বকাপ উন্মাদনায় যুক্ত হয়েছে বাড়তি আমেজ।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৮কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০





পাঠকের মতামত