জার্সি নেই। হয়তো কেনার সামর্থও নেই। তাতে কি! যে গেঞ্জিটি গায়ে পরে রয়েছে সেটাতে আর্জেন্টাইন ফুটবল তারকা মেসির নাম লিখেই ফেলা যায়। আর মেসির জার্সি নম্বর ১০ লিখে ফেললেই তো হয়।
যেমন ভাবনা তেমন কাজ।
সেটাই কাউকে দিয়ে করে ফেললো হিরা। ‘হিরা’ এই নামটা একদম অনুমান করে বলা। কেননা জার্সির নম্বর ১০ লেখার নিচে লেখা আছে হিরা।
ভালোবাসা এক অদ্ভুত রোগ। মেসির প্রতি ভালোবাসায় আক্রান্ত এক শহরের নাম রোসারিও। যেখানে কোনো শিশুর নাম ‘মেসি’ রাখাই নিষিদ্ধ করা হয়েছে। আরো বছর নয়েক আগে।
আর্জেন্টিনা তারকা লিওনেল মেসির নিজের শহর রোসারিওতে নিষিদ্ধ করা হয়েছে ‘মেসি’ নামটি। শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নবজাতকদের ‘মেসি’ নাম রাখার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেননা মেসি নাম রাখার ধুম পড়ে যাওয়ার ভয় রয়েছে সেখানের প্রশাসনের।
ভালোবাসা অজান্তে পেরিয়ে যায় সীমান্ত। রোসারিও, বুয়েন্স আয়ার্স থেকে কাবুল কিংবা দিনাজপুর। ধূসর, মলিন হয়ে যাওয়া গেঞ্জির পেছনে বলপয়েন্ট দিয়ে ঘষে ঘষে লেখা ‘মেছি’। তার নিচে জার্সি নম্বর। শিশুটি বসে আছে সিমেন্টের বসার জাগায়।
পেছন থেকে মোবাইলে তোলা এক পথশিশুর ছবি ঘুরছে বাংলাদেশের আর্জেন্টিনা ফ্যান ক্লাব গ্রুপ ও ফেসবুক পেইজগুলোতে। অনেকেই মেসির প্রতি ভালোবাসা কেমন এটা বোঝাতে ছবিটি ব্যবহার করছেন।
ইতোমধ্যে ছবিটি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। আর্হজেন্টাইন ভক্তরা নানা প্রতিক্রিয়া প্রকাশ করছেন। আর্জেন্টিনা সমর্থন করে খোলা একটি ফেসবুক পেইজ জানতে চেয়েছে শিশুটির নাম কী? সে কোথায় থাকে?
নেটিজেনরা বলছেন শিশুটির ছবিটি তোলা হয়েছে দিনাজপুরের বিরল রেলওয়ে স্টেশনে। কিন্তু আদতে এটার সত্যতা জানা যায়নি। ছবিটি ছড়িয়ে যাওয়ার পরে, অনেকেই শিশুটিকে মেসির একটি জার্সি কিনে দিতে চাইছে।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০





পাঠকের মতামত