
বিশ্ব কাঁপছে কাতার ফুটবল বিশ্বকাপ জ্বরে। ২০ নভেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট। তার আগে সবার মনে সবচেয়ে বেশিবার যে প্রশ্নটা আসছে, সেটা হলো- চ্যাম্পিয়ন হবে কারা। কৌতূহলী সেই ফুটবল অনুসারীদের জন্য আপাতত একটা উত্তর নিয়ে এসেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের একটি গবেষণা বলছে, এবারের আসরের শিরোপা জিতবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
এ সংক্রান্ত একটি মডেলও প্রকাশ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। মডেলটি তৈরি করেছেন অক্সফোর্ডের গণিত গবেষক জোশুয়া বুল। দশটি দেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার তালিকায় সবার ওপরে আছে ব্রাজিল।
মডেল অনুযায়ী, ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৪.৭২ শতাংশ। আলবিসেলেস্তেদের সম্ভাবনাও কম নয়, ১৪.৩৬ শতাংশ নিয়ে সেলেসাওদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। দুই দলের চ্যাম্পিয়ন হওয়ার জন্য ব্যবধান খুবই সামান্য।
তৃতীয় সম্ভাব্য দেশ হিসেবে আছে নেদারল্যান্ডস। তাদের সম্ভাবনা ৭.৮৪ শতাংশ। ৭.০৩ শতাংশ সম্ভাবনা নিয়ে চতুর্থ স্থানে আছে স্পেন। তালিকার পাঁচ নাম্বারে আছে ফ্রান্স। তাদের সম্ভাবনা ৬.৩৭ শতাংশ।
বেলজিয়ামের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৬.৩১ শতাংশ। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সম্ভাবনা ৫.৬০ শতাংশ।
ডেনমার্ককে রাখা হয়েছে ২০১৪ সালের চ্যাম্পিয়ন জার্মানির ঠিক আগেই। তাদের সম্ভাবনা ৪.৯৪ শতাংশ। আর জার্মানির সম্ভাবনা ৩.৮৪ শতাংশ।
শীর্ষ দশের এই তালিকায় সবার শেষে আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। তাদের সম্ভাবনা ৩.৫৫ শতাংশ।
তবে, জমজমাট লড়াইয়ের পর মাঠেই জানা যাবে কারা হচ্ছে এবারের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। পরিসংখ্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই যে নতুন ইতিহাস রচিত হয় সেতো সকলেরই জানা, ফুটবল মাঠের ক্ষেত্রে এ কথাটি আরও বেশি সত্য।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ১০সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০





পাঠকের মতামত