
লিওনেল মেসির এটা শেষ বিশ্বকাপ। ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মডরিক, টমাস মুলাররাও শেষবার খেলবে বিশ্বকাপে। অনেক দিন ফুটবল মাতিয়ে রেখেছে এমন একটা প্রজন্ম একসঙ্গে বিদায় নেবে এবার। ওদের মানের খেলোয়াড়ের জন্য কত দিন অপেক্ষা করতে হয় সেটাই দেখার।
বিশ্বকাপে গোল্ডেন বুটের একটা লড়াই সব সময়ই উপভোগ্য। গতবার হ্যারি কেইন জিতেছে পুরস্কারটা। এবারও কেইন অন্যতম ফেভারিট। তবে নিশ্চিতভাবে বলা যাবে না, কে জিতবে এবারের গোল্ডেন বুট। করিম বেনজিমার সুযোগ ছিল। কিন্তু ইনজুরি নিয়ে বিশ্বকাপে এসেছে ও, চোট পাওয়া কারো জন্য পুরো টুর্নামেন্ট সেরা ছন্দে খেলা কঠিন (গতকাল বিশ্বকাপ শেষ হয়ে গেছে বেনজিমার)। নেইমার পিএসজিতে দারুণ একটা মৌসুম খেলে বিশ্বকাপে এসেছে। ছন্দে আছে কিলিয়ান এমবাপ্পেও। আর লিওনেল মেসি তো স্বপ্নের ফর্মে। এই বয়সেও পিএসজির পাশাপাশি জাতীয় দলের প্রাণভোমরা মেসি।
মজার ব্যাপার হচ্ছে, ক্রিস্তিয়ানো রোনালদোর কথা বলছে না অনেকে। মনে হচ্ছে রোনালদো বিশ্বকাপে এসেছে অতিথি হয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডে খারাপ সময় কাটানোয় অনেকের ধারণা, বিশ্বকাপে নিষ্প্রভ থাকবে ও। কিন্তু কে জানে-রোনালদোকে রিয়াল মাদ্রিদ থেকে খুব ভালোভাবে চিনি আমি। সে বাইরের সমালোচনা গায়ে মাখার মানুষ নয়।
আসা যাক বিশ্বকাপের ফেভারিট নিয়ে। ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি—এই দলগুলো সব সময় শিরোপা জিততে আসে। ঘুরেফিরে তাদের কথা বলে সবাই। এবার আমি ব্যক্তিগতভাবে এগিয়ে রাখব ব্রাজিল আর ফ্রান্সকে।
স্পেনকে বাতিলের খাতায় ফেলা যাবে না। আমি তো অন্তত সেমিফাইনাল পর্যন্ত দেখছি এনরিকের দলকে। দায়িত্ব নেওয়ার পর তরুণদের গড়েপিটে গতিসম্পন্ন একটা দল তৈরি করেছে এনরিকে। ফাতি, গাবি, পেদ্রি ভবিষ্যতের তারকা সবাই। এবারের বিশ্বকাপে পুরো ফুটবল দুনিয়া দেখবে এই তরুণদের সামর্থ্য।
আমার কথা একপাশে সরিয়ে রেখে স্পেনের গত কিছুদিনের ফল দেখুন। ২০২০ ইউরোর সেমিফাইনাল খেলেছে স্পেন। ২০২০-২১ মৌসুমের উয়েফা নেশনস লিগে হয়েছে রানার্স আপ। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জিততেও পারত ওরা। এরপর এবারের নেশনস লিগে পর্তুগালকে পেছনে ফেলে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। এমন একটা দল বিশ্বকাপ সেমিফাইনাল খেলতেই পারে। আর সেমিফাইনালে পৌঁছলে শিরোপা জেতাও অসম্ভব নয়।
লেখাঃ ইকের ক্যাসিয়াস। সাবেক অধিনায়ক, স্পেন।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত