
বর্ণিল আয়োজনে গতকাল রাতে কাতার বিশ্বকাপের পর্দা উঠেছে। প্রথম ম্যাচেই ইকুয়েডরের বিপক্ষে হোঁচট খেয়েছে আয়োজক দেশ কাতার। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের সাথে স্বাগতিকরা হেরেছে ২-০ গোলে। তবে আসরের অন্যতম হট ফেবারিট দল লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামছে আগামীকাল।
নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তারা। এ ম্যাচে দলটির একাদশ কেমন হবে সেটা নিয়েও শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন একটাই- কারা থাকবেন প্রথম একাদশে!
‘সি’ গ্রুপে থাকা লিওনেল মেসির দলের প্রতিপক্ষ হিসেবে থাকা বাকি দুই হলো মেক্সিকো এবং পোল্যান্ড। ২৬ নভেম্বর লিওনেল মেসিরা মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে। ৩০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। প্রথম ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
তার আগে দেখে নেওয়া যাক সেই ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। গুঞ্জন রয়েছে সৌদি আরবের বিপক্ষে মাঝমাঠের দায়িত্ব থাকবেন রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস। সঙ্গে থাকবেন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার। শুরুর দিকে রক্ষণভাগ সামলানোর মূল দায়িত্ব পড়বে মার্কোস আকুনিয়া ও নায়ুয়েল মোলিনার ওপর। তাদের সঙ্গে থাকবেন নিকোলাস ওতামেন্ডি।
আক্রমণভাগে বরাবরের মতো থাকবেন লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস। এমিলিয়ানো মার্তিনেস তো থাকছেনই গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে।
সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি
মিডফিল্ডার: মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাকআলিস্তার
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০





পাঠকের মতামত