প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ ৪:৫৬ পিএম

টানা দুই কার্যদিবস বিশাল দরপতনের পরে পুঁজিবাজারে আলোর মুখ দেখলো বিনিয়োগকারীরা। আগের দিনের তুলনায় আজ ডিএসই প্রধান সূচকে ৩৯ পয়েন্ট বেড়েছে। পাশাপাশি বেড়ছে শেয়ারের দাম। তবে এদিনও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিলো।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৮ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৯০ লাখ।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪১৬ পয়েন্টে, সিএসসিএক্স ২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২১১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৪৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত আছে ৭৫টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শেয়ারবাজারে লেনদেন, স্বার্থের সংঘাত, আর্থিক ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

জীবনবীমা ছাড়া সব খাতে প্রযোজ্য, বাদ পড়ল পিবি রেশিও মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০

মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশোধিত ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...