
বাংলাদেশের চট্টগ্রামের শিল্প এলাকায় বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছে জাপানের বড় প্রতিষ্ঠানগুলো। গতকাল সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে দেশটির শিমিজু করপোরেশনের কর্মকর্তারা এ কথা বলেন।
এতে অংশ নেন জাপানের শিমিজু করপোরেশনের কাশিওয়ামুরা আকিরা ও সাকামোটো তাকুয়া। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান টুটুল, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, সাজির আহমেদ, মো. ইফতেখার ফয়সাল, এস এম তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহবুবুল আলম বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশে চলমান মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তাবায়নে কাজ করছে জাপান।
তিনি আরও বলেন, বাংলাদেশ-জাপান ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নিতে চিটাগাং চেম্বার জাপান ডেস্ক চালু করেছে। এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা বিভিন্ন সেক্টরে যৌথ বিনিয়োগের প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবেন। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের প্রাইভেট টু প্রাইভেট বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় তিনি ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশনসহ বিভিন্ন সেক্টরে দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে যৌথ বিনিয়োগের আহ্বান জানান।
জাপানের শিমিজু করপোরেশনের কাশিওয়ামুরা আকিরা বলেন, জাপানি বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। এক্ষেত্রে চট্টগ্রাম ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। শিমিজু করপোরেশন চট্টগ্রামে সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল সেক্টর বিশেষ করে বেসরকারি খাতে সার্বিক কনস্ট্রাকশনে বাংলাদেশের প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কাজ করতে আগ্রহী। চট্টগ্রামে যোগ্য সহযোগী পেলে আমাদের বিনিয়োগ সম্প্রসারণ করা এবং শিমিজু করপোরেশনের কার্যালয় স্থাপন করা হবে।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা বলেন, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রাম বিনিয়োগ ও বাণিজ্যের একটি আকর্ষণীয় অঞ্চল হিসেবে পরিণত হয়েছে।
বাংলাদেশে উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে জাপানের শিমিজু করপোরেশনের ন্যায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ও টেকিনিক্যাল সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন সভায় অংশগ্রহণকারী শীর্ষ ব্যবসায়ীরা।
বিপি/আজাদ
- ১রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- ২লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড
- ৩স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৪ইবিতে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের কক্ষ ভাংচুর
- ৫বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৬চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৭ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
- ৯ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ১০ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৮বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৯৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ১০দর পতনের শীর্ষে ফার কেমিক্যাল





পাঠকের মতামত