প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ ১:১৩ পিএম

বাংলাদেশের চট্টগ্রামের শিল্প এলাকায় বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছে জাপানের বড় প্রতিষ্ঠানগুলো। গতকাল সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে দেশটির শিমিজু করপোরেশনের কর্মকর্তারা এ কথা বলেন।

এতে অংশ নেন জাপানের শিমিজু করপোরেশনের কাশিওয়ামুরা আকিরা ও সাকামোটো তাকুয়া। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান টুটুল, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, সাজির আহমেদ, মো. ইফতেখার ফয়সাল, এস এম তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহবুবুল আলম বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশে চলমান মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তাবায়নে কাজ করছে জাপান।

তিনি আরও বলেন, বাংলাদেশ-জাপান ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নিতে চিটাগাং চেম্বার জাপান ডেস্ক চালু করেছে। এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা বিভিন্ন সেক্টরে যৌথ বিনিয়োগের প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবেন। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের প্রাইভেট টু প্রাইভেট বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় তিনি ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশনসহ বিভিন্ন সেক্টরে দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে যৌথ বিনিয়োগের আহ্বান জানান।

জাপানের শিমিজু করপোরেশনের কাশিওয়ামুরা আকিরা বলেন, জাপানি বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। এক্ষেত্রে চট্টগ্রাম ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। শিমিজু করপোরেশন চট্টগ্রামে সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল সেক্টর বিশেষ করে বেসরকারি খাতে সার্বিক কনস্ট্রাকশনে বাংলাদেশের প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কাজ করতে আগ্রহী। চট্টগ্রামে যোগ্য সহযোগী পেলে আমাদের বিনিয়োগ সম্প্রসারণ করা এবং শিমিজু করপোরেশনের কার্যালয় স্থাপন করা হবে।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা বলেন, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রাম বিনিয়োগ ও বাণিজ্যের একটি আকর্ষণীয় অঞ্চল হিসেবে পরিণত হয়েছে।

বাংলাদেশে উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে জাপানের শিমিজু করপোরেশনের ন্যায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ও টেকিনিক্যাল সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন সভায় অংশগ্রহণকারী শীর্ষ ব্যবসায়ীরা।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...