
কুড়িগ্রামে কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থকদের উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন স্থানীয় সমর্থকরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে এ শোভাযাত্রা শুরু করে পৌর শহর প্রদক্ষিণ করে।
ব্রাজিলের সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি এবং হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা ও প্রত্যেকের মুখে ব্রাজিলের পতাকার হলুদ ও সবুজ রঙ দিয়ে পতাকা একে উল্লাস করেন সমর্থকরা।এছাড়াও এ শোভাযাত্রাকে উৎসাহিত করতে রাস্তার পাশে থাকা ব্রাজিল সমর্থকরা হাত তালি দিয়ে অভিবাদন জানান। মটর সাইকেল শোভাযাত্রায় আসা ব্রাজিল সমর্থক রাজু আহমেদ বলেন, আমি বাংলাদেশের নাগরিক, আর তাই এই দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপকে ঘিরে মন প্রাণ দিয়ে ব্রাজিল টিমকে সমর্থন করি এবং ভালোবাসি। আমার বিশ্বাসকাতার বিশ্বকাপ ব্রাজিল ভার্সেস সার্বিয়ার সাথে খেলায়
ব্রাজিল ৩-০ গোলে বিজয়ী হবে। ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিল দলের জয় প্রত্যাশা করে তাদের স্বাগত জানিয়ে আজকের এই আয়োজন।
এ শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থকরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি। আয়োজক আলামিন বলেন,আমরা ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসেই এই মটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছি। ব্রাজিল দলকে ভালোবেসে সবাই এ মটর সাইকেল শোভা যাত্রায় অংশ নিয়েছে। আমাদের সবারই আশা ও বিশ্বাস আমাদের প্রিয় দল ব্রাজিল এবার বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে দেশে ফিরবে।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত