
সবশেষ ম্যাচেই মেসি ম্যাজিক দেখেছে গোটা বিশ্ব। ধুকতে থাকা আর্জেন্টিনাকে পথ দেখিয়েছেন দারুণ এক গোলে। এরপরই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। প্রত্যাবর্তনের গল্প লিখে মেক্সিকোর বিপক্ষে ২-০গোলে ম্যাচ জিতে আর্জেন্টিনা।
এখন অপেক্ষা শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা। পোল্যান্ডেরও ভয় ওই মেসিতেই। জানা আছে মেসির সামর্থ্যে। ফলে মেসির পায়ে এক সেকেন্ডও বল দেখতে চায় না পোল্যান্ড।
গ্রুপ সি-এ পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান পোল্যান্ডের। তবে এই হিসেব উল্টিয়ে দিতে হবে মেসিদের। পোলিশদের বিপক্ষে মেসিদের শেষ ম্যাচ পহেলা ডিসেম্বর রাত ১টায়। যেখানে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না আর্জেন্টিনা। পোলিশদের লক্ষ্যটাও একই। কেন না জয় পেলেই মিলবে নকআউট পর্বের টিকেট। তীরে এসে তরী ডুবাতে চায় না পোল্যান্ড। যে কোনো মূলে মেসিকে আটকে রেখে আর্জেন্টিনাকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করতে চায় তারা। পোলিশ ডিফেন্ডার মাতেউস ভাইটেস্কা মাঠে নামার আগে সেই কথাই শুনিয়েছেন সাংবাদিকদের।
তিনি বলেন, ‘আর্জেন্টিনার পুরো আক্রমণভাগই দুর্দান্ত। তবে আমাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুত থাকতে হবে এই ম্যাচের জন্য। এবং আমি আবারো বলছি, মেসিকে এক সেকেন্ডও বল না দেওয়াটাই লক্ষ্য থাকবে আমাদের। ’
ভাইটেস্কা বলেন, ‘মেসি অবশ্যই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার কাছাকাছি থাকতে হবে, কোনো রকমের স্পেস দেওয়া যাবে না। সে এমন একজন খেলোয়াড় যার কাছে বল থাকলে যেকোনো সময় বিপদ তৈরী করতে পারে। তাই এই দিকগুলোতে মনোযোগ দিতে হবে। যেকোনো সেকেন্ডে হুমকি হয়ে দাঁড়াতে পারেন তিনি। ’
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৮কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০





পাঠকের মতামত