প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ ৬:৫৬ পিএম

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণের দায়ে দায়ে আমিনুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেছে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত।

৩০ নভেম্বর বুধবার দুপুরে শুনানী শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এই রায় দেন। দণ্ডাদেশ প্রাপ্ত আসামি আমিনুল ইসলাম জেলার হরিপুর উপজেলার বহরমপুর পশ্চিমপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ১৭ মে হরিপুর উপজেলার বহরমপুর পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলাম ও মালেকা বেগমের কন্যা শিশু (জুলেখা খাতুন-১৪) রাতে নিজ বাড়িতে টিউবওয়েল পাড়ে গেলে আসামি আমিনুল ইসলাম তাকে অপহরণ করে বাড়ির পাশে খড়ের স্তুপের কাছে নিয়ে যায় এবং তাকে হত্যার হুমকি দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।

এঘটনায় মালেকা বেগম বাদি হয়ে ঐ বছর ২১ মে হরিপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি আমিনুল ইসলামকে হরিপুর থানা পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত শুনানি শেষে আসামি আমিনুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন । সরকার পক্ষের আইনজীবী শেখর কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...