
সাফল্যের ধারাবাহিকতায় এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে ‘আর্থিক সেবা খাতে’ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২১ সালে সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ফাইন্যান্সকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এর আগের বছরও সেরা হওয়ার গৌরব অর্জন করেছিল প্রতিষ্ঠানটি।
গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে মোট ৫১টি প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেয়া হয়। এতে আর্থিক সেবা ক্যাটাগরিতে বাংলাদেশ ফাইন্যান্স দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ খাতে প্রথম হয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। তাছাড়া আইপিডিসি তৃতীয় স্থান লাভ করেছে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের হাতে দ্বিতীয় সেরার পুরস্কার হস্তান্তর করেন। বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. রোকনুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আইসিএবির সভাপতি মো. শাহাদাত হোসাইন প্রমুখ।
প্রসঙ্গত, ২০২০ সালে সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। আগের বারও দ্বিতীয় স্থান করেছিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।
বিপি/আজাদ
- ১বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- ২রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৪ জন গ্রেপ্তার
- ৩প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’এর উদ্বোধন
- ৪রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
- ৫প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ৬সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ৭চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৮ভূমধ্যসাগরে নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু
- ৯সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ১০অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ৯বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা





পাঠকের মতামত