
কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারেনি পাওলো বেন্তোর দক্ষিণ কোরিয়া। নেইমার–রিচার্লিসনদের কাছে হেরেছে ৪-১ গোলে। মূলত ম্যাচের প্রথম ৩৬ মিনিটেই খেলা থেকে ছিটকে যায় কোরিয়া। এই সময়ের মধ্যেই চার গোল হজম করে তাঁরা।
এমন হারের পর দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেন্তো। যদিও ব্রাজিলের কাছে হারার পর হুট করেই পদত্যাগের সিদ্ধান্ত নেননি এই পর্তুগিজ কোচ। তিনি কোরিয়ার প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গত সেপ্টেম্বরেই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এই কোচ।
বেন্তো কোরিয়ার দায়িত্ব নেন ২০১৮ সালের বিশ্বকাপের পর। গত দুই বিশ্বকাপে এশিয়ার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে না পারলেও তাঁর অধীনেই কাতার বিশ্বকাপের নকআউট রাউন্ডে খেলার সুযোগ পায় এশিয়ার এই দল।
এ নিয়ে কোরিয়া নিজেদের বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বারের মতো নকআউট রাউন্ডে খেলল। গত চার বছরে তাঁর অধীনে দল যেভাবে পারফর্ম করেছে, তাতে গর্ব বোধ করার কথা বলেছেন বেন্তো।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেন্তো বলেছেন, ‘আমি সেপ্টেম্বরেই এই সিদ্ধান্ত নিয়েছি। গত চার বছরে দলের পারফরম্যান্সে খুশি আমি। এই চার বছরের পারফরম্যান্সই আমাদের এত দূর নিয়ে এসেছে। গ্রুপ পর্বে আমরা ভালো খেলেছি, যে কারণে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা পেয়েছে কোরিয়া। সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং কোরিয়ার কোচ হিসেবে আমি গর্বিত। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আমি মাত্রই ফুটবলারদের ও ফেডারেশনের সভাপতিকে বিষয়টি জানিয়ে দিয়েছি।’
২০১৪ বিশ্বকাপে পর্তুগাল দলের দায়িত্বে ছিলেন বেন্তো। এরপর ২০১৮ সালে কোরিয়ার দায়িত্ব নেওয়ার আগে ক্লাব ফুটবলে কোচের দায়িত্ব পালন করেছেন এই পর্তুগিজ। কোরিয়ার দায়িত্ব ছাড়ার পর এবার কোথায় যাবেন বেন্তো? সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি, ‘আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তবে কোরিয়ার সঙ্গে থাকছি না, সেটা নিশ্চিত। কিছুদিন বিশ্রাম নেব, তারপর দেখা যাক।’
বিপি/ এমএইচ
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত