
সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদান করার স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে সেবা খাতে ২০২০-২১ অর্থবছরে শ্রেষ্ঠ ভ্যাটদাতা সম্মাননা পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এমপির হাত থেকে এ সম্মাননা পত্র ও ক্রেস্ট গ্রহণ করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর।
প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালিত হয়। এই উপলক্ষে কয়েক বছর ধরে সেরা ভ্যাটদাতার সম্মাননা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিবারের মতো এবারও উৎপাদন, ব্যবসা ও সেবা এই তিন শ্রেণিতে তিনটি করে মোট ৯ প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দেওয়া হয়।
যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) আছে, ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ প্রদান করে এবং ভ্যাট আদায় করে তা নিয়মিত সরকারি কোষাগারে জমা দেয়, এমন প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করে এনবিআর।
- ১সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব
- ২কোস্টগার্ডের নতুন ডিজি মঈনুল হাসান
- ৩প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
- ৪কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
- ৭বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা
- ৮জমি নিয়ে বিরোধ, মামলা তুলে নিতে অন্তঃসত্ত্বাকে হত্যার হুমকি
- ৯সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
- ১০ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চরফ্যাশন টি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত, বিপথে ঝুঁকছে শিক্ষার্থীরা
- ৪চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৫পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৬রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৭জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৮রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৯বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত